চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ৬৮ যাত্রী উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 17, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিগামী একটি রাজধানী এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কোচে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সকালে রাজস্থানের কোটায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রেল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৫টা ১৫ মিনিটের দিকে কোটার নিকটবর্তী বিক্রমগড় আলট রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে। ওই কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন।

নিরাপত্তার স্বার্থে আগুন লাগা কোচটি ট্রেন থেকে দ্রুত বিচ্ছিন্ন করা হয় এবং ওভারহেড ইলেকট্রিক সাপ্লাই (ওএইচই) বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিচ্ছিন্ন কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে থাকে। আগুন রেললাইনের পাশের কিছু গাছেও ছড়িয়ে পড়ে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। যাত্রা অব্যাহত রাখতে তাদের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেনটির পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধারে কোটায় একটি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে।

১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি শুক্রবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে এবং শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন পৌঁছানোর কথা ছিল। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রমের পর জাতীয় রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে থাকতেই আগুনের ঘটনা ঘটে।

এর একদিন আগে শুক্রবার, হায়দরাবাদ রেলস্টেশনে যাত্রার প্রস্তুতিকালে হায়দরাবাদ-জয়পুর স্পেশাল ট্রেনের একটি খালি কোচেও আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না এবং কেউ হতাহত হননি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত কোচগুলো বিচ্ছিন্ন করা হয়।

Tags: দিল্লিভয়াবহ আগুনভারত
Previous Post

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

Next Post

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Next Post
ঝড়ের কারণে ঢাকাসহ ১৩ অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সিপিএমের পতাকা হাতে কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মীয় বাস্তবতা নিয়ে সিপিএমে আত্মসমালোচনা, রাজ্য কমিটিতে উঠল নানা প্রশ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT