চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে: ২ শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:52 অপরাহ্ন 24, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত একজন ফায়ারফাইটার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে। আগুনে দগ্ধ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ভস্মীভূত হয়েছে ছয় শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান কক্সবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. তানহারুল ইসলাম।

তিনি জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হওয়া দুইজনের লাশ উদ্ধারের তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

এর আগে দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকাস্থ লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি এবং এ ব্যাপারে জানতে ফায়ার সার্ভিসের কর্মীরা তদন্তকাজ চালাচ্ছে বলে জানান তিনি।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, দুপুরে উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের একটি বসত ঘরে আকস্মিক আগুন লেগে যায়। এতে আগুন ক্যাম্পটির আশপাশের বসত ঘরসহ অন্যান্য স্থাপনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনসহ স্থানীয়দের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে সেখানে কক্সবাজার রামু ও টেকনাফের ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিটের সাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরাসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আড়াই টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুন লাগার ঘটনায় প্রাথমিকভাবে ছয় শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তকাজ শেষে চুড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পুলিশও কাজ করছে।

পুনরায় যাতে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

Tags: অগ্নিকাণ্ডভয়াবহ অগ্নিকাণ্ডরোহিঙ্গা ক্যাম্পে আগুন
Previous Post

পদ্মা ব্যাংককে একীভূত করছে না এক্সিম ব্যাংক

Next Post

‘কবিতায় প্রেম’ দিয়ে বছর শুরু হচ্ছে তাদের!

Next Post
প্রেমের কবিতা নিয়ে দুই যুবকের ছবি, বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কবিতায় প্রেম’ দিয়ে বছর শুরু হচ্ছে তাদের!

ভারতীয় জনপ্রিয় ওয়েব সিরিজের ছবি, বিভিন্ন চরিত্র ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তালিকার শীর্ষে ভারতীয় ১০ ওয়েব সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT