চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 22, জুন 2026
in আন্তর্জাতিক
A A
উত্তরপ্রদেশের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থীকে ভবনের দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দিতে দেখা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, লখনউ শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের আলিগঞ্জ এলাকায় অবস্থিত একটি কোচিং সেন্টারে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা শিক্ষার্থী ও অন্যান্য লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি থেকে রক্ষা পেতে কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে ঝাঁপ দেন। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে, কোচিং সেন্টারের ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ভবনের কার্নিশ ধরে ঝুলে থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। পরে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে একটি কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর দোকানসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ছিল। আগুন লাগার সময় ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে কতজন আটকা পড়েছিলেন, সে বিষয়ে এখনও কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন। উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, এটি একটি তিনতলা ভবন। উপরের তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধার অভিযানের সময় কয়েকটি জানালা ভেঙে ফেলা হয়। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী ভবন থেকে ঝাঁপ দিয়েছিল। তাদের মধ্যে অন্তত একজনের হাড় ভেঙেছে।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Tags: অগ্নিকাণ্ডকোচিং সেন্টারভয়াবহ আগুন
Previous Post

রাজধানীতে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post

প্রিয় জার্মানি নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা

Next Post
প্রিয় জার্মানি নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিয় জার্মানি নয়, ফ্রান্সই বেশি এগিয়ে: মাসুদ রানা

ডেঙ্গু রক্তের নমুনা পরীক্ষার জন্য টেস্ট টিউব হাতে ধরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT