চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও ও বরিশালে শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 31, জুলাই 2024
in জনপদ, ঠাকুরগাঁও, বরিশাল
A A
শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, উত্তেজনা বিরাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী-জনতা নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত বিচারসহ ৯ দফা দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ঠাকুরগাঁও আদালত এলাকার সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

বুধবার ৩১ জুলাই দুপুর পৌনে ১২টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।

এর আগে, সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা ঠাকুরগাঁও ‘অপরাজয় ৭১‘ এলাকায় জড়ো হতে থাকেন। ধীরে ধীরে শিক্ষার্থীসংখ্যা বাড়লে স্লোগান শুরু হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বৈষ্যমবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ‘অপরাজয় ৭১‘ থেকে মিছিল নিয়ে আদালত অভিমুখে আসতে থাকে। আন্দোলনকারীদের কোকিল প্রাইমারী স্কুল ও পৌরসভার মূল ফটকের সামনে থামিয়ে দেয় । পরে সেখানে আন্দোলনকারীরা বসে বিক্ষোভ করে।

শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে ও বিক্ষোভ মিছিলে নানা ধরনের স্লোগান দেন। এর মধ্যে আছে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘মানতে হবে মানতে হবে, ৯ দফা মানতে হবে’ এবং ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদালত অভিমুখে আসার চেষ্টা করে।

শিক্ষার্থী ও পুলিশ সদস্যের মধ্যে সংঘর্ষের দৃশ্য, উত্তেজনা ছড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যদিকে, বরিশালে গতকালকের মতো আবারও পুলিশ এবং কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ঘন্টাব্যাপী নগরীর ফজলুল হক এভিনিউ এর কাকলির মোড়, আদালত চত্বর ও নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্ব ঘোষিত দু’দফা কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারি শিক্ষার্থীরা বেলা সারে এগারোটার দিকে নগরীর টাউন হলের সামনে জড়ো হতে থাকে। এসময় পুলিশ ও বিজেপি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দিলে বিভিন্ন অলিগলি থেকে তারা আদালত চত্বরে পুনরায় জড়ো হতে চেষ্টা করে। পুলিশের লাঠিপেটা ও বাঁধার মুখে নারী শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে চারজনকে আটক করা হয় । এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাক-বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর ফজলুল হক এভিনিউ কাকলির মোড়, সদর রোড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সব ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে অবস্থান করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

Tags: বিক্ষোভ-মিছিল
Previous Post

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া ১৩ শিক্ষার্থী আটক

Next Post

দাবি মানার পরও সহিংসতায় এতো প্রাণহানি কাম্য ছিল না: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি মানার পরও সহিংসতায় এতো প্রাণহানি কাম্য ছিল না: প্রধানমন্ত্রী

বিক্ষোভরত হামাস নেতারা, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT