চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাশরাফীর সিলেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম হারের মুখ দেখল মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফরচুন বরিশালের কাছে দলটি হেরেছে ৪৯ রানে। টেবিলের তলানিতেই থাকল সিলেট। দুই পয়েন্ট যোগ হলেও টেবিলে অবস্থার পরিবর্তন হয়নি বরিশালের, আছে পাঁচে।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেট অলআউট হয়েছে ১৩৭ রানে। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন বরিশালের মোহাম্মদ ইমরান। ২৩ বলে ফিফটি করা মাহমুদউল্লাহ ম্যাচসেরা হন।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় ওভারে মেহেদীর বলে খেই হারান নাজমুল হোসেন শান্ত, ৭ বল খেলে ৯ রান করে উইকেটকিপারের হাতে ক্যাচে সাজঘরে ফেরেন।

পাওয়ার প্লের শেষ ওভারে শামসুর রহমান আউট হওয়ার পর নামেন অধিনায়ক মাশরাফী। ৩ বল খেলেই সাজঘরে ফিরে যান। চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন জাকির হাসান ও হাওয়েল, এ জুটিতে আসে ৫৮ রান। জাকির ৪৬ করে আউট হওয়ার পরের বলে হাওয়েল ২৪ করে সাজঘরে ফেরেন।

শেষদিকে আরিফুল ইসলাম, রায়ান বার্ল, নাঈম হাসানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে দ্রুত পরাজয় নিশ্চিত হয়। মেহেদী মিরাজ নেন ২ উইকেট।

এরআগে, টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী। দ্বিতীয় ওভারে বরিশালের বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাফল্য আনেন ডানহাতি অফস্পিনার নাঈম হাসান।

অপর ওপেনার পাকিস্তানের আহমেদ শেহজাদ অন্যপ্রান্তে দুর্দান্ত খেলতে থাকেন। ১০ ওভারে ৩০ বলে ফিফটি তুলে নেন এ ডানহাতি। তার ইনিংসে ছয়টি ৪ এবং ২টি ছক্কার মার ছিল। পরের ওভারে সৌম্য সরকারকে আউট করেন বেনি হাওয়েল। ১৭ বলে ২০ রান করেন এ বাঁহাতি। পরে ১১ বল খেলে আরও ১৬ রান যোগ করে ৬৬তে আউট হন শেহজাদ।

পরের ঝলক দেখান মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি অভিজ্ঞ ব্যাটার ২৩ বলে ফিফটি তুলে নেন। তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক ১৯ বলে ২২ করে আউট হলেও ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মিরাজ। নির্ধারিত ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৮৬ রান।

৪ ওভারে ২১ রান দিয়ে সিলেটের বেনি হাওয়েল নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাঈম ও রিচার্ড এনগারাভা।

Tags: ইমরানতামিমবরিশালমাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টসশেহজাদসিলেটহাওয়েল
Previous Post

স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলকে ভূমিকা রাখার আহ্বান

Next Post

দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু: ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে দুইজন বিশিষ্ট ব্যক্তি আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু: ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত

বইমেলা স্টল ও দর্শনার্থীদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অমর একুশে বইমেলায় থাকছে কয়েকস্তরের নিরাপত্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT