চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের কোচের পদ ছাড়লেন মাশ্চেরানো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 পূর্বাহ্ন 15, এপ্রিল 2026
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মাস চারেক আগে ইন্টার মিয়ামিকে প্রথমবারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাশ্চেরানো। শিরোপা জেতানোর পর চার মাস না যেতেই পদত্যাগ করেছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ইন্টার মিয়ামি।

মাশ্চেরানো পদত্যাগ করার কারণে অন্তর্বতীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন গুইর্লেমো হোয়েস। বাকি ম্যাচগুলো তিনি দায়িত্ব সামলাবেন ইন্টার মিয়ামির। বর্তমানে তিনি স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাসচেরানো এক বিবৃতিতে বলেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মিয়ামি এর প্রধান কোচ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। সর্বপ্রথম, আমি ক্লাবকে আমার ওপর রাখা আস্থার জন্য, প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই, যাদের কারণেই আমরা অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি।’

আর্জেন্টিনা ও বার্সেলোনায় মিয়ামি তারকা লিওনেল মেসির সাবেক সতীর্থ মাসচেরানো ২০২৪ সালের নভেম্বরে জেরার্ডো টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হওয়ার পর প্রায় দেড় বছর দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের এই সাবেক কোচ ইন্টার মায়ামিকে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনাল ও লিগস কাপের ফাইনালে তোলেন এবং ২০২৫ সালে ক্লাবের প্রথম এমএলএস কাপ জিতে ইতিহাস গড়েন।

ইন্টার মিয়ামির মালিকদের একজন জর্জে মাস মাশ্চেরানোর বিদায় নিয়ে বলেছেন, ‘হাভিয়ের মাশ্চেরানো চিরকাল এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং ইন্টার মায়ামি পরিবারে তাঁর একটি বিশেষ স্থান থাকবে। শুধু এমএলএস কাপ জয় এবং ক্লাব বিশ্বকাপে দলের ঐতিহাসিক পারফরম্যান্সের মতো অবিস্মরণীয় সাফল্যের মূল অংশ হওয়ার জন্যই নয়, বরং দলকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তাঁর নিষ্ঠা এবং দৈনন্দিন কাজের মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্যও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

Tags: আর্জেন্টিনাইন্টার মিয়ামিটাটা মার্টিনোবার্সেলোনামাশ্চেরানোমাংসমেসিলিড স্পোর্টস
Previous Post

১১২ বলে অপরাজিত ২২৮ কুষ্টিয়ার সাইফুরের, ৬ উইকেট নুর ইসলামের

Next Post

জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি

Next Post

জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT