চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারজুক লিখলেন ‘ব্যাচেলর গীতি’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 30, মে 2026
in বিনোদন
A A
চারজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন, একজনের হাতে মোবাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

একসময় নিয়মিত গান লিখেছেন মারজুক রাসেল। জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর, হাবীবের মত শিল্পীরা মারজুকের লেখা বহু গান গেয়েছেন। গত কয়েক বছর ধরে তুলনামূলক কম গান লেখেন মারজুর রাসেল। প্রায় সাত বছর পর তিনি নতুন গান লিখলেন।

মারজুক রাসেল অভিনীত কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এর চ্যাপ্টার ১২-তে রয়েছে ব্যাচেলর গীতি নামে একটি গান। আর এই গানটি লিখেছেন মারজুক রাসেল নিজেই। জোহান আলমগীরের কণ্ঠে গানটির মিউজিক করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

ব্যাচেলর পয়েন্টের এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর ‘ব্যাচেলর গীতি’ মারজুক ভাইয়ের লেখা পূর্ণাঙ্গ গান। যেহেতু উনি লেখক মানুষ, টুকটাক অনেক কিছুই লিখেছেন। কিন্তু এটাই সাত বছর পর তার লেখা পূর্ণাঙ্গ গান।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ শুরু হওয়ার পর অমি ভাই চাইতেন মারজুক ভাই অভিনয়ের পাশাপাশি কিছু লিখুন। সেটারই প্রয়াস হচ্ছে ব্যাচেলর গীতি। মারজুক ভাই এই গানটি ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলরদের নিয়েই লিখেছেন।

চ্যাপ্টার ১২-তে ব্যাচেলরদের নেপাল ট্রিপ দেখানো হয়েছে। এটার জন্য ভিন্ন এক আয়োজনে নেপালের নানা লোকেশনে শুট করা হয়েছে ‘ব্যাচেলর গীতি’।

নতুন চ্যাপ্টারে দেখা যাচ্ছে, ব্যাচেলর গ্যাংয়ের বিদেশ সফর! নেপালের অচেনা পরিবেশে এই পরিচিত মুখগুলোর নতুন রসায়ন আর পাগলামি দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছে দর্শকরা।

এবারের চ্যাপ্টারে স্ক্রিন মাতাতে থাকছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ অনেকে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে। এবারের সিজনটি পরিচালনায় পাশাপাশি নির্মাতা অমি নিজেও প্রযোজনা করছেন।

Tags: আবদুল্লাহ রানাইশতিয়াক রোমেলকাজল আরেফিন অমিচাষী আলমজিয়াউল হক পলাশতৌসিফ মাহবুবব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমালু দেওয়ানরনিলিড বিনোদনশামীম হাসান সরকারশামীমা নাজনীন
Previous Post

কানাডা ফিফা বিশ্বকাপে বিশ্বকে স্বাগত জানিয়েছে

Next Post

৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের সময় বাড়ল আরও ৩ দিন

Next Post
বাংলাদেশের সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের সময় বাড়ল আরও ৩ দিন

নদীতে ঈদ আনন্দের জন্য চ্যানেল আই এর ব্যতিক্রমী জলযান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আই এর ব্যতিক্রমী আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT