চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন খেলায় ‘সন্তুষ্ট’ নন আবাহনী কোচ মারুফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 12, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, গোলরক্ষকসহ দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি চ্যালেঞ্জ লিগে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে আবাহনী লিমিটেড ঢাকাকে। আতাই জুমাশেভের দুই গোল দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রথমার্ধে সমানে সমান লড়লেও দ্বিতীয় ভাগে টিকতে পারেনি আবাহনী। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ মারুফুল হক।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মারুফুল বললেন, ‘ছেলেদের খেলায় সন্তুষ্ট না। আমাদের পরিকল্পনা ছিল ওদের পরিকল্পনা নষ্ট করে আক্রমণে যাব। প্রথমার্ধে পুরোটাই আমরা ওদের খেলাটা নষ্ট করতে পেরেছি। একটা জিনিস হল, ওরা আমাদের মান জানে। তারা তো অলআউট খেলবেই।’

‘মুরাস পজিশনিং করবে, উইন প্লে করতে চাইবে। এগুলো বন্ধ করে যে সুযোগ পাবো, কাউন্টার অ্যাটাকে সেগুলো কাজে লাগাতে হবে। আমরা কাউন্টার অ্যাটাকে তিন-চারটা সুযোগ পেয়েছিলাম। একটা জিনিস দেখবেন সাধারণত ওরা লিগে খেলে ৪-৩-৩ বা ৪-৩-২-১। খুব কম ম্যাচেই ওরা পাঁচজন ব্যাকে রাখে। আজকে কিন্তু ওরা প্লেয়ার সেভাবে সাজিয়েছিল। ৪-৩-৩ শুরু করেছিল। যখন আমরা দুইটা উইং প্লে ছিল, তখন কিন্তু ওরা চারজন ব্যাক করেছে।’

নিজেদের সীমাবদ্ধতা নিয়ে মারুফুল বললেন, ‘আপনার অলআউট খেলার জন্য সম্পদ থাকতে হবে। যথেষ্ট খেলোয়াড় না থাকলে কিছুই করতে পারবেন না। যদি মিডফিল্ডে একজন ডায়নামিক প্লেয়ার থাকতো, যে বলগুলো সবদিকে দিতো বা চতুর্দিকে খেলতে পারতো। আমার লোকাল মিডফিল্ডাররা সেভাবে পারে না। আর যদি একজন বিদেশি উইঙ্গার থাকতো তাহলে ইব্রাহিম যে ভুলগুলো করেছে সে ভুলগুলো হয়তো করতো না।’

Tags: আবাহনীএএফসিবাংলাদেশমারুফুলমুরাসলিড স্পোর্টস
Previous Post

স্বামী হত্যার বিচার চাইলেন সাংবাদিক তুহিনের স্ত্রী

Next Post

জিতে আবাহনীর দিয়াবাতের প্রশংসা করলেন মুরাস কোচ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতে আবাহনীর দিয়াবাতের প্রশংসা করলেন মুরাস কোচ

নাসীরুদ্দীন পাটওয়ারী ভাষণ দিচ্ছেন, নির্বাচন নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে না, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT