চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার মেসির সাথে মিয়ামির মেসির মিল দেখছেন মার্টিনো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 05, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনা ও মেসি ফুটবল মাঠে একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মহাকাব্যিক এক ম্যাচ জয়ের গল্প লিখেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এক শূন্য গোলে পিছিয়ে থেকেও ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। যার সবকটি গোলে মেসির অবদান রয়েছে। জয়ের পর আবারও ম্যাচে মেসির এমন পারফরম্যান্স দেখতে পাওয়া কঠিন বলছেন কোচ টাটা মার্টিনো।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ম্যাচে রেকর্ড পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করেছেন। এরপর মার্টিনো তার সময়ে মেসির আর্জেন্টিনা ও বার্সেলোনায় এমন প্রত্যাবর্তনের গল্প শুনিয়েছেন।

মার্টিনো বলেছেন, ‘ম্যাচে সবার গোল গুরুত্বপূর্ণ, কিন্তু মেসি ঐতিহাসিক কিছু করেছে। যেখানে পাঁচটি অ্যাসিস্ট ও একটি গোল রয়েছে। কিন্তু আমি সুয়ারেজের হ্যাটট্রিক এবং রোজাসের দুই গোল ভুলতে পারব না। রোজাসের প্রথম গোলটি অসাধারণ ছিল। টেকনিক্যাল বিষয়গুলোয় সুয়ারেজের গোলটি আমার প্রিয়।’

‘বার্সেলোনায় থাকাকালে মেসির সাথে আমার ব্যতিক্রমী কিছু ম্যাচ ছিল। চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আমার আরও একটি ম্যাচের কথা মনে আছে। সে গোল না পেলেও তখনও মাঠের সেরা খেলোয়াড় ছিল। বার্সেলোনার সময় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন একটি ম্যাচের কথা মনে আছে, যেখানে আমরা ০-২ গোলে হেরে যাচ্ছিলাম। তারপর সে গোল করা শুরু করল এবং আমরা ৩-২ গোলে জিতেছিলাম।’

মেসি ও মার্টিনো ফুটবল ম্যাচের সময় আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেভিয়ার বিপক্ষেও এমন একটা ম্যাচ ছিল, যেখানে আমরা ১-০তে হেরে যাচ্ছিলাম। ওই ম্যাচে সে হ্যাটট্রিক করল এবং আমরা ৪-১ জিতেছিলাম। সবসময় এ কথা বলি, এটা এ সময়ে বলা অপ্রয়োজনীয়। কিন্তু সে সবসময় নতুন কিছু করে। ৬-২ গোলের সবকটিতে সম্পৃক্ত থাকার এমন পারফরম্যান্স আবারও দেখতে পাওয়া কঠিন।’

মেসি-সুয়ারেজের জুটি সম্পর্কে মার্টিনো বলেছেন, ‘শুধুমাত্র এই ম্যাচেই নয়, সে সবসময় এমন। আজকের ম্যাচে মেসি এবং সুয়ারেজের জুটিটা ভালো কাজ করেছে, পুরনো সময়ের মতো। তারা যদি ম্যাচে একে অপরকে খুঁজে পায়, ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

Tags: ইন্টার মিয়ামিমার্টিনোমেসিরেড বুলসরোজাসলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

তীব্র তাপদাহে প্রাণীসম্পদ ক্ষতি প্রতিরোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠান

Next Post

বাংলাদেশের ৭৭ শতাংশ ক্রেতা পণ্যের কোয়ালিটি দেখেন: কাউন্টারপয়েন্ট

Next Post
Realme ও Counterpoint এর যৌথ গবেষণায় শীর্ষ মানের স্মার্টফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৭৭ শতাংশ ক্রেতা পণ্যের কোয়ালিটি দেখেন: কাউন্টারপয়েন্ট

বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, খেলোয়াড়রা উল্লসিত ও একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরিবর্তিত বাংলাদেশ টসে জিতেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT