চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই বলটি কোথা থেকে এসেছিল বুঝতেই পারেননি মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোলের জন্য শট নিচ্ছেন, গোলরক্ষক ডিফেন্স করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা উঁচিয়ে ধরার স্বস্তি, মেসি-ডি মারিয়াদের স্বপ্নযাত্রাটা সহজ ছিল না। সফলতা আসে অনেক চড়াই উতরাই পেরিয়ে। আলবিসেলেস্তেদের বিশ্বসেরা হওয়ার অগ্রণী এক কারিগর ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মেসির ভরপুর প্রশংসাবাক্য যার জন্য বরাদ্দ থাকছে সবসময়ই।

উল্লাসের মাস দেড়েক পেরিয়ে বৃহস্পতিবার আর্জেন্টিনার এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন ৩৫ বছর বয়সী মেসি। স্মরণ করেছেন স্বপ্ন ধরা দেয়ার হরেক গল্প।

শিরোপার মঞ্চে ৮০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মেসিবাহিনী, তার ঠিক দুই মিনিটের মধ্যে সমীকরণ উল্টে দেন এমবাপে। ফরাসিরা সমতা ফেরায়। ম্যাচে ফেরে দিদিয়ের দেশমের দল।

অতিরিক্ত সময়ে মেসির আরেকটি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে আবারও সমতায় ফেরান কাইলিয়ান এমবাপে। তখন বিশ্বকাপ জয়ের স্বপ্নটাই ম্লান হতে বসেছিল লিওনেল স্কালোনির দলের।

শ্যুটআউট শুরুর একেবারে আগমুহূর্তে ফরাসি ফরোয়ার্ড মুয়ানির দুর্দান্ত এক শটে ত্রাতা হন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সাক্ষাৎকারে সেই মুহূর্তটি স্মরণ করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

‘সেই ম্যাচটি ভয়ঙ্কর একটি খেলা ছিল। তবে এমন নয় যে, আমরা প্রথমবার খেলছি। বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ফ্রান্সের বিপক্ষে হওয়ার কারণে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা জানতাম আমাদের কি করতে হবে, যা করতে আমরা সক্ষম।’

‘সেসময় সবকিছুই খুব দ্রুত ঘটেছিল। যা ওই মুহূর্তে অনুভব করতে পারিনি। ভিডিও দেখার পর আরও বেশি কষ্ট পেয়েছি। বলটি সেসময় এতটাই দ্রুতগতির ছিল যে, এটি কোথা থেকে বেরিয়ে আসে বোঝা কঠিন ছিল। জানি না কিভাবে তা হল, তবে মার্টিনেজ কাজটা করে দেখিয়েছেন।’

Tags: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022মার্টিনেজমেসিলিড স্পোর্টস
Previous Post

কিয়ারোস্তামির সব কবিতা বাংলায়

Next Post

ভুটানের জালে ১২ গোল ভারতের

Next Post
দুটি দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে, উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানের জালে ১২ গোল ভারতের

নওয়াজের স্ত্রী ও তার আইনজীবী ছবি, আইনি ঝামেলার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর অভিযোগের কারণে আইনি ঝামেলায় নওয়াজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT