চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে যোগ দিতে চান বিশ্বজয়ী মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 21, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বজয়ী মার্টিনেজের উচ্ছ্বাস ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাস্টন ভিলা ছাড়ছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মৌসুম শেষের আগে থেকে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। ভিলা পার্কে মৌসুমের সবশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত-সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই তা আরও জোরালো হয়। এরপরই মার্টিনেজের নতুন গন্তব্য হিসেবে আলোচনায় আসে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও কয়েকটি সৌদি ক্লাবের নাম। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চাচ্ছেন আর্জেন্টাইন তারকা।

এক প্রতিবেদনে বিষয়টা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। সেখানে হয়েছে, ইউনাইটেডের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।

সুত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, ‘মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এছাড়া ইউনাইটেড কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত। ২০২০ সালে স্পোর্টিংয়ে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।’

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল ছেড়ে চার বছরের চুক্তিতে অ্যাস্টন ভিলায় নাম লেখান মার্টিনেজ। ২০২৪ সালের আগস্টে চুক্তি নবায়ন করেন ২০২৯ সাল পর্যন্ত। মার্টিনেজকে পেতে হলে অবশ্য রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

Tags: অ্যাস্টন ভিলাপ্রিমিয়ার লিগমার্টিনেজম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Next Post

বাংলাদেশকে চাপে রাখতেই ‘পুশইন’ করছে ভারত: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে চাপে রাখতেই ‘পুশইন’ করছে ভারত: মির্জা ফখরুল

করোনা ভাইরাসের জেনেরিক ছবি, মহামারীর সময়ের স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT