চলে গেলেন মার্কিন মিউজিশিয়ান ও অভিনেতা মার্টিন মুল। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাবার মৃত্যুর কথা জানিয়ে অভিনেতার মেয়ে লিখেছেন, ‘আমি এ সংবাদ ভীষণ মর্মাহত হয়ে শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর আমার বাবা ২৭ জুন আমাদের বাড়িতে মারা গেছেন।’
১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন মার্টিন মুল। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে কাজ করেছেন। তার জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’-এ কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
১৯৯৮-২০০৪ পর্যন্ত মুল নিয়মিত ছিলেন ‘হলিউড স্কোয়ার’গেম শোতে। ২০০৮-১৩ সাল পর্যন্ত ‘টু অ্যান্ড আ হাফ ম্যান’-এ রাসেল চরিত্রে অভিনয় করেছিলেন মার্টিন মুল। দর্শকপ্রিয় হয়ে ওঠার কারণে সিরিজটি দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় পরিচালিত হয়েছে। প্রায় ২৬টি পর্ব ছিল সিরিজটির।
অভিনয় ছাড়াও গান লিখতেন তিনি। জেন মরগানের ‘আ গার্ল নেমড জনি ক্যাশ’ গানটি মার্টিনই লিখেছিলেন।
সূত্র: ওয়াশিংটন পোস্ট









