চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রফিতে পা তোলা নিয়ে মুখ খুললেন মার্শ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 02, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
মার্শের ট্রফি জেতার উদযাপন, দুই ক্রিকেটার হাসি ও উল্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাঠে কোটি স্বাগতিক সমর্থকের বিশ্বকাপ জয়ের স্বপ্নতরী ডুবিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ত্রয়োদশ আসরের ফাইনালে রোহিত শর্মার দলকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা নিজেদের করে নেয় প্যাট কামিন্সের দল। জয়ের পর ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে ক্যামেরায় ধরা পড়েন চ্যাম্পিয়ন ব্যাটার মিচেল মার্শ। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন অজিদের এই তারকা ব্যাটার।

অস্ট্রেলিয়ান এক টেলিভিশনে সাক্ষাৎকারে মার্শ বলেছেন, ‘স্পষ্টতই সেই ছবিতে কোনো অসম্মান বোঝানো হয়নি। আমি এটি করতে খুব বেশি কিছু চিন্তা করিনি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক কিছুই দেখি না। যদিও সবাই আমাকে বলে যে এটি ছড়িয়ে গেছে। তবে আমার মনে হয় তাতে তেমন অসম্মানের কিছু নেই।’

বিশ্বকাপ জয়ের পর, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যাট কামিন্সের দেয়া একটি পোস্টে দেখা যায় ট্রফিতে মার্শের পা তোলা আয়েশের ছবিটি। বিয়ার হাতে ফুরফুরে মেজাজে দুই পা ট্রফির উপর তুলে হাসিমুখে সোফায় গা এলিয়ে সময় পার করছেন মার্শ। এরপরই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। আর শুরু হয় আলোচনা, সমালোচনাও।

বড় শিরোপা জয়ের পর ট্রফিতে চুমু খেতে দেখা যায় অনেক খেলোয়াড়কে। ট্রফির প্রতি আবেগ ও আলাদা একটা মর্যাদা থাকে খেলোয়াড়দের। কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে চুমু খেয়ে বুকে নিয়ে ঘুমিয়েছেন বিশ্বজয়ী লিওনেল মেসি।

মেয়েদের ফুটবল বিশ্বকাপে স্পেন শিরোপা জয়ের পর একই চিত্র দেখা গিয়েছিল। কিন্তু মার্শ যেন ট্রফির উপর পা তুলেই উদযাপনী আনন্দ খুঁজে পেয়েছিলেন।

মার্শের এই কাণ্ডে ভারতের পেসার মোহাম্মদ শামিও কথা বলেছিলেন। তার দাবি, যে ট্রফিকে সবাই মাথায় তুলতে চায়, সে ট্রফির সঙ্গে এমন আচরণ মোটেও আনন্দের নয়। শেষ পর্যন্ত ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর এই ঘটনার ব্যাখ্যা দিলেন অজি অলরাউন্ডার।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ফাইনালভারতমার্শলিড স্পোর্টস
Previous Post

জিতেও উন্নতির জায়গা দেখছেন শান্ত

Next Post

নির্বাচন সংক্রান্ত সংঘাত-বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়ার দায়িত্ব ইসি’র: কাদের

Next Post
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন সংক্রান্ত সংঘাত-বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয়ার দায়িত্ব ইসি’র: কাদের

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তারা আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT