চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল করল স্বামী

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
1:05 অপরাহ্ন 06, জুলাই 2024
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বৃষ্টিতে ভেজা যুবক দুধ দিয়ে গোসল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার নেহালপুরে স্ত্রীকে প্রেমিকের সাথে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন সেকেন্দার আলী নামের এক যুবক। স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে বাড়িতে এসে দুধ দিয়ে গোসলও করেছেন সেকেন্দার আলী।

শুক্রবার (৫ জুলাই) রাতে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এর আগে বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টর চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ট্রাক্টর চালক সেকেন্দার আলীর খালোতো ভাই মাজেদুল ইসলামের সাথে তার স্ত্রী তিন সন্তানের জননী সাগরী খাতুনের পরকিয়ার সম্পর্ক চলে আসছিল। বিষয়টি বুঝতে পেরে তিনি তার স্ত্রীকে হাতে-নাতে ধরার অপেক্ষায় থাকেন।

বুধবার সন্ধ্যায় সেকেন্দার আলী বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সাথে কথা বলতে শুরু করেন। বিষয়টি টের পেয়ে তিনি তার স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে তিনি পালিয়ে যান মাজেদুল। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সাথে সাগরীর বিয়ে দেয়া হয়।

একই গ্রামের বাসিন্দা আল আমিন নামের এক যুবক বলেন, স্ত্রীর সাথে পরকীয়া প্রেমিকের বিয়ের দেয়ার ঘটনাটি গ্রামজুড়ে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী। বিয়ে দেয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে।

সেকেন্দার আলী বলেন, আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেয়া হয়।

দুধ দিয়ে গোসলের বিষয়ে তিনি বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।

স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিয়ে বাড়িতে এসে দুধ দিয়ে গোসল করেছেন বলে শুনেছি।

Tags: চুয়াডাঙ্গাপরকীয়াস্বামী-স্ত্রী
Previous Post

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Next Post

শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর: প্রধানমন্ত্রী

Next Post
শিশুরা ও শিক্ষিকা ছবি প্রদর্শনী দেখছেন, শিশুদের আগামীর বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর: প্রধানমন্ত্রী

পর্তুগালের ফুটবল খেলোয়াড় রোনালদো হতাশ মুখে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর পর্তুগালের জার্সিতে ভবিষ্যতে খেলা নিয়ে যা বললেন কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT