চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করছেন মিমি, পাত্র কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দুষ্টু কোকিল’খ্যাত পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী! টলিপাড়ায় এখন জোরালো গুঞ্জন, আগামী ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন এই নায়িকা।

যদিও মিমির সহকারীর ভাষ্য, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। অভিনেত্রী নিজেও এখন পর্যন্ত বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে টলিপাড়ার বিভিন্ন সূত্রের দাবি, মিমির বিয়ের খবর একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং দিন যত যাচ্ছে, গুঞ্জন ততই জোরালো হচ্ছে।

সবচেয়ে বড় প্রশ্ন, কাকে বিয়ে করছেন মিমি? সূত্রের দাবি, মিমির পাত্র চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। তবে সিদ্ধার্থের পরিচয় বা তার সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। পাত্র-পাত্রী—কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী অভিনয় জগতে পা রাখার আগে মডেল হিসেবে কাজ শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।

পরবর্তী সময়ে ‘বোঝে না সে বোঝে না’সহ একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের জায়গা শক্ত করেন মিমি। প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে গিয়ে ভিন্ন ধরনের চরিত্রেও নিজেকে মেলে ধরেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির ময়দানেও পা রাখেন। ওই বছর লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন।

এই মুহূর্তে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত মিমি। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি আরও একটি নতুন সিনেমার শুটিংও শুরু করার কথা রয়েছে তার। এত ব্যস্ততার মধ্যেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

Tags: নায়িকাবিয়েমিমিমিমি চক্রবর্তী
Previous Post

চুয়াডাঙ্গায় রোপা আউশ ধানের ভালো ফলন, দাম নিয়ে হতাশ কৃষক

Next Post

নামাজ ও জিকির মানুষকে অন্যায় থেকে বিরত রাখে

Next Post
ছবি: সংগৃহীত

নামাজ ও জিকির মানুষকে অন্যায় থেকে বিরত রাখে

ছবি: সংগৃহীত

ইতিবাচকতায় বদলে যাক জীবন: আজ বিশ্ব অনুপ্রেরণা দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT