চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্ক কার্নির ফলপ্রসূ ফোনালাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 29, মার্চ 2025
in আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প ও মার্ক কার্নির সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আজ শনিবার কানাডার স্থানীয় সময় দু’দেশের প্রধানদের মধ্যে এক ফোনালাপে আগামী ২৮ এপ্রিল কানাডার ফেডারেল নির্বাচন না হওয়া পর্যন্ত কানাডার উপরে আরোপিত অটোমোবাইলসের ২৫ শতাংশ শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের কানাডার উপর আরোপিত শুল্ক আগামী ২ এপ্রিল থেকে চালু হবার কথা ছিল।

গত ২৬ মার্চ ডোনাল্ড ট্রাম্পের নতুন করে অটোমোবাইলসের শুল্ক আরোপের ঘোষণার সাথে সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর নির্বাচনী সকল প্রকার প্রচারণা বন্ধ রেখে জরুরী ভাবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতি গুরুত্ব দিয়েছিলেন।

শনিবার ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ফলপ্রসূ আলোচনা হবার পর তিনি আবার নির্বাচন প্রচারণা মনটিয়লে শুরু করেছেন।

আজকের ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প সম্মানের সাথে কানাডাকে যুক্তরাষ্ট্রে ৫১ তম অঙ্গরাজ্য না বলে “কানাডা” বলে সম্মোধন করেছেন এবং প্রধানমন্ত্রী মার্ক কার্নি কে গভর্নর না বলে প্রধানমন্ত্রীর সম্মানে মার্ক বলে সম্মোধন করেছেন যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত ও ভবিষ্যৎ বানিজ্য কে সহজভাবে তরান্বিত করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

অন্যদিকে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হবার পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার প্রথম আলোচনা। দুজনেই আলোচনা শেষে মিডিয়াকে দেয়া সাক্ষাৎকার বলেছেন আলোচনা অত্যন্ত সুখকর এবং সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

দুজনেই আলাদা আলাদা করে তাদের এই বক্তব্য প্রকাশ করার পর কানাডা ও যুক্তরাষ্ট্র দুই দেশের নাগরিকদের মধ্যে স্বল্প সময়ের জন্য হলেও একটু স্বস্তি ফিরে এসেছে।

অন্যদিকে আসন্ন কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত পাঁচ টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভর কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং’র এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট’র ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে ও এন্ড জোনাথান পেডনলট’র যৌথভাবে গ্রীণ পার্টি অব কানাডা।

কানাডার সবশেষ আসন ভিত্তিক জরিপে জানা গেছে মার্ক কার্নির লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। যেখানে গতমাসেও কনজারভেটিভ পার্টি এগিয়ে ছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্রাম্পের সঙ্গে ট্যারিফ আরোপের কানাডা ও যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তা সমাধানে এই মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নিই কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত।

Tags: কানাডাকানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিফোনালাপমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

নগরবাসীর নিরাপত্তায় ডিবি ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করছে

Next Post

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনের এয়ারলাইন্স

Next Post
চীনের এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল বোর্ড, চট্টগ্রাম-কুনমিং ফ্লাইটের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনের এয়ারলাইন্স

বৃদ্ধ দম্পতি, সম্ভবত প্রতারণার শিকার, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার শিকার হয়ে বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT