চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল-অবরোধের বিরুদ্ধে স্কুল-কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 21, নভেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
স্কুল-কলেজ শিক্ষার্থীরা হরতাল বিরোধী প্রতিবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হরতাল-অবরোধ মানি না- মানবো না। হরতাল-অবরোধ বন্ধ করো- করতে হবে’—এমন স্লোগান দিয়ে বার্ষিক পরীক্ষার সময় ডাকা হরতাল-অবরোধের বিরুদ্ধে রাস্তায় নেমেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) তারা রাজধানীল বিভিন্ন এলাকায় হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছে।

বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার তারিখ দফায় দফায় পরিবর্তন করা হয়েছে। তবে শঙ্কার মধ্যেও রাজধানী এবং দেশের বড় শহরগুলোতে শুক্রবারেও পরীক্ষা নিতে হয়েছে কর্তৃপক্ষকে।

বার্ষিকী পরিক্ষার সময় হরতাল-অবরোধ ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। তারা বলছেন, ‘বার্ষিক পরীক্ষার সময় যারা লাগাতার হরতাল-অবরোধের ডাক দিচ্ছে, তারা মূলত শিক্ষার্থীদের শিক্ষাজীবন নষ্ট করছে।’

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতার-অবরোধের কারণে গত ২৪-২৫ দিন ধরে তারা নিরাপদে স্কুলে যেতে পারছেন না। তাদের মধ্যে ভয়-ভীতি, আতঙ্ক কাজ করছে। বার্ষিক পরীক্ষা শুরু হলেও অনেকেই ভয়ে স্কুলে যাচ্ছেন না। অভিবকরাও সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। ফলে নির্ধারিত তারিখে তারা পরীক্ষাও দিতে পারছেন না।

মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক জানান, শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে তারা নিরাপত্তা চেয়ে, পরীক্ষার সময় হরতাল-অবরোধ বন্ধের দাবিতে স্কুল থেকে মিছিল বের করেছে।

প্রভাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদ চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা সকালে মিছিল বের করে হাতিরঝিল হয়ে সোনারগাঁও মোড় পর্যন্ত মিছিল করেছে। তারা যেন নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে সেই দাবি জানিয়েছে।’

একই দাবিতে রাজধানীর নাজনীন স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিলা কলেজ, ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, নজরুল কলেজ, বিটিসিএল স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, শাহানুর মডেল হাই স্কুল, বি জি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ এন্ড কলেজ, নাখাল পাড়া হোসেন আলী স্কুল এন্ড কলেজ, তেজগাঁও মডেল স্কুল, তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল করে।

Previous Post

অভিষেকের সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বরিয়ার?

Next Post

টাঙ্গাইলে লাইনচ্যুত বগি উদ্ধার, ৯ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

Next Post
টাঙ্গাইলে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ চলছে, রেল চলাচল স্বাভাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে লাইনচ্যুত বগি উদ্ধার, ৯ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, হাসিমুখে, পতাকার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়নপত্র জমা দিতে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT