চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যারাডোনার ‘চুরি’ যাওয়া গোল্ডেন বল নিলামে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 08, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যারাডোনার গোল্ডেন বল নিলামে তোলা হচ্ছে, ছবি দেখাচ্ছে দুই শিশু ফুটবলার ও ম্যারাডোনা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপজয়ী দলের নাম আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালসহ আসরজুড়ে দুর্দান্ত খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল হাতে তুলেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিংবদন্তির সেই গোল্ডেন বল ‘চুরি’ হয়েছিল।

ফ্রান্সের দ্য আগুটস অকশন হাউজ দাবি করছে, তারা গোল্ডেন বল ট্রফিটি খুঁজে পেয়েছে এবং আসছে জুনে তা নিলামে ওঠাবে। মঙ্গলবার প্রতিষ্ঠানটি ঘোষণা করে, তারা ম্যারাডোনার গোল্ডেন বল সামনে আনছে এবং সেটি ‘মিলিয়ন’ ডলারে বিক্রি হবে বলে আশা করছে।

অকশন হাউজের স্পোর্টস বিশেষজ্ঞ ফ্রাঙ্কোস থিয়েরি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘অনেক গল্প ও কিংবদন্তি প্রচলিত আছে, মাফিয়ারা সেটি চুরি করেছিল সোনা বানানোর জন্য। আমরা প্রয়োজনীয় সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি এবং বিষয়টি পুলিশকে অবগত করেছি। আমরা বলটি পেয়েছিলাম একবছর আগে। তারপর সেটি নিয়ে অনেক গবেষণা করেছি, তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে ভালো না বলা পর্যন্ত সেটির দেখাশোনা করেছি।’

২০১৬ সালে অজ্ঞাত এক ব্যক্তি বলটি ফ্রান্সের এক নিলাম থেকে কেনে দাবি করে থিয়েরি আরও বলেন, ‘অন্যান্য জিনিসের সাথে সে এটিও কেনে। কিন্তু সে জানতো না কত গুরুত্বপূর্ণ জিনিসটি কিনেছে। যেখান থেকে সে কিনেছিল সেখানে আরও অনেক ট্রফি ছিল। তখন সে ইন্টারনেটে খুঁজে দেখে এটি গোল্ডেন বল। সে ম্যারাডোনা এবং ফিফার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্য সহায় হয়নি।’

‘১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচের জার্সি নয় মিলিয়ন ইউরো এবং ওই ম্যাচের বল দুই মিলিয়ন ইউরোয় বিক্রি হয়েছে, সুতরাং এটির জন্য আমরা মিলিয়ন আশা করতে পারি।’ গোল্ডেন বল বিক্রি নিয়ে আশা থিয়েরির।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডগোল্ডেন বলফিফাফ্রান্সম্যারাডোনালিড স্পোর্টস
Previous Post

টেসলার ‘গুপ্তচরবৃত্তি’ ধরা পড়াতেই কি মাস্কের আকস্মিক চীন সফর?

Next Post

চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ইয়ান গেল্ডার

Next Post
গেম অব থ্রোনস' অভিনেতা ইয়ান গেল্ডার এর ছবি, পুরানো ও গুরুতর চেহারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'গেম অব থ্রোনস' অভিনেতা ইয়ান গেল্ডার

প্রাচীন গির্জার পরিবর্তে নির্মিত নতুন মসজিদ, মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাচীন গির্জা বদলে হলো মসজিদ, খুললো মুসল্লিদের জন্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT