চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু হান্নান নয়, সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তি দেখতে চাই’

ছাত্রদের সাথে আন্দোলনে সংহতি জানাতে রাস্তায় সংগীতশিল্পীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 03, আগস্ট 2024
in বিনোদন
A A
প্রতিবাদে অংশ নেওয়া নারী ও যুবকদের ছবি, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানাতে দলবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন সংগীতশিল্পীরা। শনিবার দুপুর ৩টায় ধানমন্ডিতে ছিলো তাদের সমাবেশ। কিন্তু একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সমাবেশ থাকায় শহীদ মিনারে ছুটলেন শিল্পীরাও।

তবে নির্ধারিত সময়ের আগেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পীরা। সেসময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ করেন।

শহীদ মিনার যাওয়ার আগে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন শিল্পীরা

মুক্তি দাবী করেন ‘আওয়াজ উডা’ শিরোনামের গান গাওয়ার জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র‌্যাপার হান্নানের। এসময় ‘ব্যান্ড মাকসুদ ও ঢাকা’র প্রধান গায়ক মাকসুদ বলেন, “আমরা ছাত্রদের সাথে আছি। তাদের উপর সমস্ত অন্যায় নিপীড়ন বন্ধ চাই। আমাদের যে র‌্যাপার ভাই জেলে আছে তার মুক্তি চাই। শুধু সেই র‌্যাপার নয়, সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তি দেখতে চাই।”

সদ্য ভাই হারানো ‘মাইলস’-এর হামিন আহমেদ বলেন, “আমরা শিল্পীরা সব এক সাথে আপনাদের পাশে আছি। আমাদের একটা কথা পরিস্কারভাবে আপনাদের জানিয়ে দেই, আর যেন একটা গুলিও না চলে, একটা জীবনও যেন না যায়। এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি চাই।”

শহীদ মিনার যাওয়ার আগে ধানমন্ডিতে জড়ো হন শিল্পীরা

এসময় তিনি আরো বলেন, এরইমধ্যে প্রচুর রক্ত ঝরে গেছে। যাদেরকে নির্বিচারে গুলি করে মারা হলো, প্রত্যেকটা খুনের সুষ্ঠু বিচার চাই। এবং সেটা অবশ্যই নিরপেক্ষ ও নির্দলীয় কোনো কমিটি করে করতে হবে। সেই সাথে গণতান্ত্রিক অধিকার, মানুষের কথা বলার অধিকার যেটাকে বলি বাকস্বাধীনতা- সেটা আমরা ফেরৎ চাই।

এসময় সংবাদমাধ্যমের সাথে কথা বলেন গীতিকার প্রিন্স মাহমুদ, শিবলী, প্রবর রিপন, সাকিব সহ বহু শিল্পীরা। পরে ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।

তিনটার আগেই শিল্পীরা নিজেদের জমায়েত নিয়ে রওনা হন শহীদ মিনারের দিকে। এসময় মিছিল দিতে দিতে এগিয়ে যেতে দেখা গেছে তাদের।

Tags: অভিনয়ছাত্র আন্দোলননাটকমিউজিশিয়ানর‍্যাপারলিড বিনোদনশিল্পীসিনেমাহান্নান
Previous Post

টাঙ্গাইলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

Next Post

স্লোগানে স্লোগানে জনসমুদ্র শহীদ মিনার

Next Post
শহীদ মিনারে জনসমুদ্রের মধ্যে স্বাধীনতা দিবসের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লোগানে স্লোগানে জনসমুদ্র শহীদ মিনার

জাতীয় পার্টির লোগো, সবুজ, লাল ও সাদা রঙে, বাংলার প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদের নয় দফা মেনে নিতে জাতীয় পার্টির আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT