পরিবারের অসচ্ছলতা ও আর্থিক অক্ষমতা দূরীকরণে সাংসারিক কাজের পাশাপাশি দেশের বহু নারীই এখন কৃষি উদ্যোগী হচ্ছেন। কৃষি থেকে মিলছে তাদের কাক্সিক্ষত ফলাফল। অনেকেই আবার নিজের সফলতার পাশাপাশি এলাকার অন্য নারীদেরকেও স্বাবলম্বী হতে সহায়তা করছেন। এতে ঘরে ঘরেবাড়ছে নারীর সক্ষমতা, বাড়ছে কৃষি বৈচিত্র, বদলে যাচ্ছে গোটা এলাকার আর্থ-সামাজিক অবস্থা।







