চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

এমন মন্তব্য করে আলোচনায় ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নিকি আনেজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 26, আগস্ট 2026
in বিনোদন
A A
অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

“অভিনয়শিল্পীর জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা”- এমন মন্তব্য করে আলোচনায় ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নিকি আনেজা।

তার মতে, লাখো অনুসারী থাকা কনটেন্ট ক্রিয়েটরদের কারণে অনেক প্রতিভাবান অভিনেতা কাজের সুযোগ হারাচ্ছেন এবং ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন।

সম্প্রতি একটি পডকাস্টে অভিনয়শিল্পী ও ইনফ্লুয়েন্সারদের নিয়ে নিজের মতামত জানান নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।

‘অস্তিত্ব: এক প্রেম কাহানি’তে ডা. সিমরান চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া নিকি বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের কাজকে তিনি অসম্মান করেন না; তবে অভিনেতা ও ইনফ্লুয়েন্সারদের জন্য আলাদা জায়গা থাকা উচিত।

নিকি বলেন, “যখন দেখি অনেক প্রতিভাবান অভিনেতা বাড়িতে বসে আছেন কিংবা লাখো অনুসারী থাকা ইনফ্লুয়েন্সারদের কারণে কাজ হারাচ্ছেন, তখনই আমার খারাপ লাগে।”

নিজের দীর্ঘ অভিনয়-অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কোনো কাস্টিং ডিরেক্টর নই। কিন্তু এত বছর এই ইন্ডাস্ট্রিতে থাকার কারণে আমি বুঝতে পারি, কোন অভিনেতা কোন চরিত্রটি ভালোভাবে করতে পারবেন।”

তবে ইনফ্লুয়েন্সারদের প্রতি তার কোনো বিদ্বেষ নেই বলেও স্পষ্ট করেছেন নিকি। তিনি মনে করেন, নিয়মিত কনটেন্ট তৈরি করাও পরিশ্রম ও শৃঙ্খলার কাজ।

নিকির ভাষায়, “আমি এসব ইনফ্লুয়েন্সারকে অসম্মান করি না। তারা যা করছে, তা প্রশংসনীয়। প্রতিদিন সকালে উঠে নিয়মিত কনটেন্ট তৈরি করা একটি শৃঙ্খলাপূর্ণ কাজ। আমি তাদের সমর্থন করি। তাদের জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি।”

তবে অভিনয় ও কনটেন্ট তৈরির ক্ষেত্রকে আলাদা রাখার পক্ষে এই অভিনেত্রী। তার মতে, দুই ক্ষেত্রের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে, তাই কোথায় অভিনেতা এবং কোথায় ইনফ্লুয়েন্সার কাজ করবেন সে বিষয়ে একটি স্পষ্ট বিভাজন থাকা প্রয়োজন।

টেলিভিশনে নিকি আনেজার ক্যারিয়ার বেশ দীর্ঘ। ‘বাত বান জায়ে’ (১৯৯৫), ‘সি হকস’ (১৯৯৬) ও ‘আন্দাজ’ (১৯৯৬)-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তবে ‘অস্তিত্ব: এক প্রেম কাহানি’তে ডা. সিমরান চরিত্রই তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে সন্তানদের সময় দেওয়ার জন্য দীর্ঘ বিরতিও নিয়েছিলেন নিকি। ২০১৭ সালে ‘দিল সাম্ভাল জা জারা’ দিয়ে এক দশক পর টেলিভিশনে ফেরেন তিনি। সে সময় জানিয়েছিলেন, যমজ সন্তানদের বড় করার জন্য সচেতনভাবেই অভিনয় থেকে দূরে ছিলেন।

সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজেও কাজ করেছেন নিকি আনেজা। ‘নেভার কিস ইওর বেস্ট ফ্রেন্ড’ এবং এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিতি ধরে রেখেছেন তিনি। এনডিটিভি

Tags: অভিনেত্রীওটিটিছোটপর্দাবলিউডলিড বিনোদনসিনেমাসিরিজ
Previous Post

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

Next Post

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

Next Post
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে, স্বর্ণের বার ও গহনা দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

পর্তুগালে প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্তের গর্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT