তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ৫ম দিনের মতো দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরাইল। এতে ইরানী রেভুল্যুশনারি গার্ডের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলী বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হামলায় প্রাণ হারিয়েছেন ৩ কর্মী। অবিলম্বে সবাইকে রাজধানী তেহরান ছেড়ে যেতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের হামলার জবাবে তেল আবিব, হাইফা ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সংঘাতময় পরিস্থিতিতে নিজ নিজ দেশের নাগরিকদের ইসরাইল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন ও সাউথ কোরিয়া। তেল আবিব ও জেরুজালেমে দূতাবাস বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। জি-সেভেন সম্মেলন সংক্ষিপ্ত করে যুক্তরাষ্ট্রে ফিরে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।








