চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের প্রেসিডেন্টের আশঙ্কায় কোভিড প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন-শি জিনপিং-জিনপিংয়ের মেয়াদ বাড়ছে

নতুন বছরের ছুটিতে চীনের নাগরিকদের গ্রামে যাওয়া নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আশঙ্কা প্রকাশ করার পর দেশটির ওষুধ প্রস্তুতকারীরা কোভিড-১৯ এর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং জ্বর-প্রতিরোধী ওষুধ তৈরির মাত্রা বৃদ্ধি করেছে।

শিং আশঙ্কা করছেন, ছুটির সময়ে দেশটির গ্রাম অঞ্চলে কোভিডের প্রাদুর্ভাব অতিমাত্রায় বৃদ্ধি পাবে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে  চীনের ওষুধ প্রস্তুতকারীরা মূলত জ্বর এবং কাশির ওষুধ তৈরির জন্য তাদের ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্য তথ্য সংস্থা এয়ারফিনিটির পূর্বাভাস অনুসারে, নববর্ষের ছুটিতে ভ্রমণের মাত্রা বাড়তে থাকায় এই রোগে প্রতিদিন ৩৬০০০ জন মারা যেতে পারে।

এদিকে চীন সম্প্রতি জানিয়েছিল, ৪ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে কোভিডে প্রায় ৬০,০০০ মানুষ হাসপাতালে মারা গেছে, যা পুর্বের তুলনায় প্রায় দশগুণ বেশি।

হংকংয়ের একজন এপিডেমিওলজিস্ট বেন কাউলিং বলেছেন, আমরা অনুমান করতে পারি যে, এখন পর্যন্ত কোভিডের সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সম্ভবত সংখ্যাটি ৬০ হাজার নয় বরং ৬ লক্ষেরও বেশি।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যায়।

অন্যদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে স্থানীয় নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড় বড় শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক অভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে।

 

Tags: করোনাকোভিড-১৯চীনভাইরাসশি জিনপিং
Previous Post

ভর্তুকি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল ও ডাল কিনছে সরকার

Next Post

দুই মাসের জন্য কোর্টের বাইরে নাদাল

Next Post
নাদাল কোর্টের বাইরে বিশ্রাম নিচ্ছেন, চিকিৎসকের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসের জন্য কোর্টের বাইরে নাদাল

স্বামীকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT