মানবাধিকার লঙ্ঘনের ইস্যুকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার করা হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। জাতিসংঘের প্রতিনিধির কাছে তারা জানিয়েছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে দেওয়া তথ্য-উপাত্ত ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুঙগোভেনের সঙ্গে সাক্ষাত শেষে আওয়ামী লীগ প্রতিনিধি দল জানায়, প্রতিবেদনের তথ্য আসে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সংস্থা থেকে।








