চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ‘অবাঞ্ছিত কাজের’ নিন্দা জানিয়েছে মণিপুর সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিরাপত্তা বাহিনীর সদস্যরা মণিপুরে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নিরাপত্তা বাহিনীর ‘অবাঞ্ছিত কাজের’ জন্য নিন্দা জানিয়েছে মণিপুর রাজ্যের মন্ত্রিসভা। রাজ্যের বেসামরিক নাগরিকদের উপর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫০ জন।

রোববার ১০ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, শনিবার মণিপুর রাজ্যের মন্ত্রিসভা থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি দল মণিপুরের বেসামরিক নাগরিকদের উপর গুলিবর্ষণ করে। এতে তিনজন নিহতসহ বহু হতাহতের ঘটনা ঘটে।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় মণিপুর রাজ্যের মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। এতে সংঘর্ষে-বিধ্বস্ত উত্তর-পূর্ব রাজ্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, জাতিগত সহিংসতার সময় বাস্তুচ্যুত লোকদের জন্য একটি স্থায়ী আবাসন প্রকল্প অনুমোদন। সহিংসতা-আক্রান্ত মানুষদের আদি বাসস্থানে ফিরে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। প্রথম পর্যায়ে, প্রায় ৯৯ কোটি টাকা ব্যয়ে এক হাজার স্থায়ী এবং অস্থায়ী বাড়ি তৈরি করা হবে। স্থায়ী বাড়ির জন্য ১৪ লাখ, আর আধা-স্থায়ী বাড়ির জন্য ১০ লাখ এবং অস্থায়ী বাড়ির জন্য ৭ লাখ টাকা খরচ করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

মণিপুর সহিংসতায় প্রায় চার হাজার ৮০০ ঘর পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রিসভা থেকে জানানো হয়। মণিপুর সরকার জানিয়েছে, ১৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়াও ৭০০ জনেরও বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন সম্প্রদায়ের ৭০ হাজার জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এই সহিংসতায়।

Tags: মণিপুর
Previous Post

‘তখন এক অবস্থা ছিল, এখন আরেক অবস্থা দেখছি’

Next Post

বিসিবি সভাপতি এখনও ‘এক্সপেরিমেন্ট’ই দেখছেন

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, একজন পুরুষ, অফিসে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতি এখনও ‘এক্সপেরিমেন্ট’ই দেখছেন

উড়োজাহাজের ককপিটে প্রবেশের জন্য যাত্রী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজের ককপিটে প্রবেশের চেষ্টায় যাত্রী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT