আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। আর সরকারের নতুন মন্ত্রীরা বলেছেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে মানুষের সেবায় কাজ করতে চান তারা।







