চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির দায়িত্ব ছেড়ে সৌদি আরবের কোচ হলেন মানচিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 28, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মানচিনি সৌদি আরবের ফুটবল দলের কোচ হিসেবে নিযুক্ত হন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির জাতীয় দলের দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহের মধ্যে সৌদি আরবের জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেন রবার্তো মানচিনি। ৫৮ বর্ষী ইতালিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। সোমবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে মানচিনিকে বরণ করা হবে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের জন্ম দেয়া সৌদি অনেকদিন কোচহীন অবস্থায় ছিল। হার্ভে রেনার্ড ফ্রান্সের নারী ফুটবল দলের দায়িত্ব নিয়ে চলে যান। এরপর থেকে নতুন কোচ নিয়োগ দিতে ব্যস্ত হয়ে পড়ে দেশটি।

চার বছরের চুক্তিতে প্রতি বছর আড়াই কোটি ইউরো পাবেন ইতালির হয়ে ইউরোজয়ী কোচ মানচিনি। নতুন দায়িত্বে এসে বলেছেন, ‘সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করেছি। বিশ্বাস করি, নতুন একটি দেশের হয়ে আমার অভিজ্ঞতা কাজে লাগানোর দারুণ সুযোগ এটি।’

‘বিশেষ করে এশিয়ার ফুটবলে সৌদি এখন দারুণ জনপ্রিয়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৌদি আরবের ফুটবল সংস্কৃতি এবং সৌদি খেলোয়াড়দের মেধা সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া সৌদি প্রো লিগে ইউরোপের তারকা খেলোয়াড়দের উপস্থিতি জাতীয় দলের উপর প্রভাব ফেলবে বলে আশা করি।’

‘কাতার বিশ্বকাপে সৌদি আরবের অসামান্য পারফরম্যান্স দেখেছে পুরোবিশ্ব। সেই জয় সমর্থকদেরও প্রভাবিত করেছে। বৈশ্বিক মঞ্চে তারা যে চিহ্ন রেখে গেছে, তাতে দলের গতি আরও বাড়বে বলে আশা করি। দলে প্রতিভাবান খেলোয়াড় আছে। এখন শুধু কঠোর পরিশ্রম দরকার।’

ইতালির কোচ হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। ওই বছর রাশিয়া বিশ্বকাপে জায়গা পায়নি তার দল। তার অধীনে ২০২১ সালে ইউরো জিতলেও কাতার বিশ্বকাপে জায়গা করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। মানচিনির অধীনে ইতালি ৩৭ ম্যাচে জয় পেয়েছে, ১৫ ম্যাচে ড্র করেছে এবং হেরেছে ৯টিতে।

সৌদি আরবের কোচ হিসেবে মানচিনির প্রথম মিশন হবে কোস্টারিকা। আগামী ৮ সেপ্টেম্বর নিউক্যাসলের মাঠ সেইন্ট জেমস পার্কে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে দলটি। ১২ সেপ্টেম্বর আরেকটি প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে সাউথ কোরিয়ার।

Tags: ইতালিকোস্টারিকামানচিনিলিড স্পোর্টসসৌদি আরবসৌদি প্রো লিগ
Previous Post

উইলিয়ামসনের হাতে আর মাত্র দুই সপ্তাহ

Next Post

বাগদান হলো আরমান মালিকের, পাত্রী কে?

Next Post
প্রেমিক প্রেমিকাকে প্রপোজ করছেন সুন্দর উদ্যানের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদান হলো আরমান মালিকের, পাত্রী কে?

বাংলাদেশ ক্রিকেটার ও আম্পায়ার মাঠে উপস্থিত, ক্রিকেট খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে লাল কার্ডে মাঠের বাইরে নারিনই প্রথম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT