চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় হারের পর খেলোয়াড়দের শাস্তি দিলেন টেন হাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 07, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানেজার জসী মারিনো খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের বিপক্ষে ৭ গোল হজম করা কিছুতেই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। সংবাদ সম্মেলনে এসে খেলোয়াড়দের পারফরম্যান্সকে অগ্রহণযোগ্য ও অপেশাদার বলার পরও ক্ষান্ত হননি। খেলোয়াড়দের শাস্তির আওতায়ই আনলেন ৫৩ বর্ষী কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার লিভারপুলের কাছে ৭-০ ব্যবধানে হেরেছে ইউনাইটেড। রেড ডেভিলদের গত কয়েক দশকে সবচেয়ে বড় হার এটি। ১৯২৬ সালে ব্ল্যাকবার্ন রোভার্স, ১৯৩০ সালে অ্যাস্টন ভিলা ও ১৯৩১ সালে উলভারহ্যাম্পটনের সঙ্গে একই ব্যবধানে হেরেছিল ক্লাবটি।

ব্রিটিশ গণমাধ্যমে প্রতিবেদন, অলরেডদের বিপক্ষে সাত গোল হজমের পরেরদিন ইউনাইটেড বস খেলোয়াড়দের চুপচাপ বসে থাকতে বলেন। তারপর ড্রেসিংরুমে লিভারপুলের আনন্দময় উদযাপনের অডিও শুনতে বাধ্য করেন।

ক্ষিপ্ত টেন হাগ সতর্ক করেন, ভবিষ্যতে খেলোয়াড়দের অনূর্ধ্ব-২১ দলের সঙ্গেও প্রশিক্ষণ নিতে হতে পারে। একইসঙ্গে তাদের দলের ক্রীড়া মনোবিজ্ঞানী রেইনিয়ার কোয়ার্সের সঙ্গে নিজেদের ভালোর জন্য বেশি করে সেশন করানো হবে।

আগেও ইউনাইটেড কোচ আগস্টে ব্রেন্টফোর্ডের সঙ্গে ৪-০ গোলে পরাজয়ের পর খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ১৪ কিলোমিটার দৌড়াতে বাধ্য করেছিলেন।

২০১৬ থেকে এপর্যন্ত লিভারপুলের বিপক্ষে একটিও জয় না পাওয়া ইউনাইটেড বস ম্যাচের পরও ক্ষোভ ঝেড়েছিলেন। বলেছিলেন, ‘এটা আমাদের মানের সঙ্গে যায় না। দল হিসেবে খেলতে পারিনি, অপেশাদারিত্ব ছিল। অবশ্যই রেগে আছি। এমন খেলায় অবাক হয়েছি। কারণ গত সপ্তাহ এবং মাসে এই দলের ভেতর আমি স্থিতিশীলতা ও জয়ের মনোভাব দেখেছিলাম।’

Tags: টেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

চলতি মৌসুমে আর খেলতে পারবেন না নেইমার

Next Post

বিজেপি মনে করে তারা চিরকাল ক্ষমতায় থাকবে: রাহুল গান্ধী

Next Post
রাহুল গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের নেতা, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপি মনে করে তারা চিরকাল ক্ষমতায় থাকবে: রাহুল গান্ধী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT