চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডের বিপক্ষে জয়কে ‘পাগলামি’ বলছেন পালমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 05, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি দলের ফুটবল খেলোয়াড় মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের রাউন্ড ৩১-এর লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যকার ম্যাচে দেখা গেছিল নাটকীয়তা। চেলসির প্রথমে এগিয়ে যাওয়া, পরে আবার পিছিয়ে পড়া এবং শেষ দিকে কোল পালমার ঝলক। নাটকীয়তা শেষে ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এমন জয়ের ম্যাচকে ‘পাগলামি’ বলেই আখ্যা দিয়েছেন হ্যাটট্রিক করা পালমার।

স্টামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে স্বাগিতকদের এগিয়ে নেন কনোর গাফার। ১৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন পালমার। ৩৪ মিনিটে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। চেলসির জালে বল পাঠিয়ে ব্যবধান কমান আলেজান্দ্রো গার্নাচো। ৫ মিনিট পর অতিথিদের সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।

বিরতির পর এগিয়ে যায় ইউনাইটেড। ৬৭ মিনিটে নিজের জোড়া গোল করেন গার্নাচো। ৩-২ ব্যবধানে সফরকারীরা প্রায় জিতেই গেছিল, তবে শেষ দুমিনিটে ম্যাচের ভাগ্য বদলে দেন পালমার। যোগ করা সময়ের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। খানিকবাদেই এনজো ফের্নান্দেসের বাড়ানো বল থেকে ম্যানচেস্টারের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ফলাফল নিজেদের পক্ষে করে নেন।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে পালমার বলেছেন, ‘আমি জানি না কীভাবে ফিরে এসেছিলাম। ২-০তে যখন এগিয়ে ছিলাম এবং গত সপ্তাহে যেমন বলেছিলাম আমাদের বোকার মত ভুল ছিল। যখন আট মিনিট যোগ করা হয় তখন আমাদের মাঝে উন্মাদনা কাজ করেছিল যে, আমাদের যতটা সম্ভব ম্যাচটা জিততে হবে। এর চেয়ে ভালো কিছু নেই। যখন আমরা দ্বিতীয় গোলটি করি তখন সমর্থকরা আমাদের তুলে নিয়েছিল। গাফারকে বলেছিলাম যে দুই মিনিট বাকি আছে এবং তাকে ধন্যবাদ আমি গোল করেছি।’

‘আমি অনেক পেনাল্টি নিয়েছি, বার স্পর্শ করে একটি পেনাল্টিও মিস করব না, এই আত্মবিশ্বাস রয়েছে। তবে শেষ মুহূর্তে গোল করাটা পাগলামি।’

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসিপালমারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

প্যান্ট খুলে পুলিশের প্রতিবাদ

Next Post

দুষ্প্রাপ্য পোস্টারে কলকাতায় সুচিত্রা প্রদর্শনী

Next Post
কলকাতায় সুচিত্রা প্রদর্শনীতে বিভিন্ন পত্রিকার কভার ও সুচিত্রা সেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুষ্প্রাপ্য পোস্টারে কলকাতায় সুচিত্রা প্রদর্শনী

রাজের জীবনে তোলপাড়ের সময়ের ছবি, দুই অভিনেতা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ছবির শুটিংয়ের সময় রাজের জীবনে তোলপাড় চলছিলো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT