চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে একটি ট্রফি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 পূর্বাহ্ন 27, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নশিপ উদযাপন, ক্যারাবাও কাপ ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা জয় যেন হয়ে উঠেছিল দূর আকাশের তারা। নিজেদের সোনালী দিনগুলো হারিয়ে খোঁজা দলটি নিয়ে এতকাল হয়নি তাই কম আলোচনা। অবশেষে ইংলিশ জায়ান্টদের দিকে মুখ তুলেন তাকালেন ভাগ্য বিধাতা। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের ট্রফি ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সবশেষ ২০১৭ সালে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল রেড ডেভিলরা। এরপর তাদের হাতে আর ওঠেনি কোনো মেজর ট্রফি। এরিক টেন হাগের অধীনে ঐতিহ্যবাহী দলটি শিরোপা জয়ের উল্লাসে মেতে যেন সাফল্যের ধারাবাহিকতার সেই দিনে আবারো ফেরার বার্তাই দিল।

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ফাইনাল ম্যাচের ৩৩ মিনিটে লুক শয়ের ক্রসে পাওয়া বলে হেড নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলের সংকেত দিলে লিড পায় ইউনাইটেড।

ছয় মিনিট পর ওউট ওয়েঘর্স্টের বাড়ানো বল পাওয়া মার্কাস র‍্যাশফোর্ডের বাঁ পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষের খেলোয়াড় সোভেন বটম্যানের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলে নিউক্যাসেল। তাতে কাজের কাজটা হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার পর ট্রফি উঁচিয়ে ধরে উৎসবে মাতে রেড ডেভিলরা।

Tags: কারাবাও কাপকাসেমিরোনিউক্যাসেল ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডর‌্যাশফোর্ডলিড স্পোর্টস
Previous Post

বঙ্গোপসাগরে ৫ জেলে নিখোঁজ

Next Post

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আগামীকাল, হাওরে সাজ সাজ রব

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ যাচ্ছেন আগামীকাল, হাওরে সাজ সাজ রব

অভিবাসী জাহাজডুবির ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে অভিবাসী জাহাজডুবি, মৃতের সংখ্যা বেড়ে ৫৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT