চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড ছাড়ার কথা বলতে ইংল্যান্ডে ফিরছেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 26, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ইংল্যান্ডে ফিরছেন, ফুটবল মাঠে তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা সারতে ইংল্যান্ডে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সিদ্ধান্তের কথা জানাতে কোচ টেন হাগের সাথে সরাসরি কথা বলতে চান সিআর সেভেন, খবর এমনই।

আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ইউনাইটেড ছাড়তে চান রোনালদো, কিন্তু রেড ডেভিলরা তাকে যেতে দিতে নারাজ। ৩৭ বর্ষী পর্তুগিজ মহাতারকা সেই বিষয়েই ক্লাবের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত। ইংলিশ জায়ান্টদের নতুন চুক্তির প্রস্তাব গ্রহণ না করার কথাও নাকি পরিষ্কারভাবে জানিয়ে দেবেন ওই বৈঠকেই।

পারিবারিক কারণে থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে যাননি রোনালদো। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখনও কাজ করেননি।

গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করেছিল ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয়। খেলতে হবে ইউরোপায়। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগে খেলা চালিয়ে যাওয়ার জন্যই একটি স্থায়ী ট্রান্সফার চাইছেন।

ইউনাইটেড অবশ্য তাদের আগের অবস্থানে অনড়। তাদের সাফ কথা- রোনালদো বিক্রির জন্য নয় এবং তিনি ২০২২-২৩ মৌসুমের ক্যাম্পেইনে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ থাকবেন।

রেড ডেভিলরা যে রোনালদোকে রাখার জন্য মরিয়া, মুখোমুখি আলোচনায় সেটি বোঝানোর চেষ্টা করবেন টেন হাগ।

অন্যদিকে, বার্সেলোনা থেকে ধারে আনা অ্যান্তনিও গ্রিজম্যানকে ছেড়ে দিতে চাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্রেঞ্চম্যানকে ন্যু ক্যাম্পে একটু আগেভাগে ফিরিয়ে দিয়ে মূলত টাকা জমাতে চাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রোজা ব্লাঙ্কোসদের লক্ষ্য ম্যানচেস্টার থেকে রোনালদোকে ফের স্পেনে আনা।

শেষপর্যন্ত রোনালদোকে ছাড়তে বাধ্য হতে হলে কেবল আসছে মৌসুমের জন্য সিআর সেভেনকে যেতে দেবে ইউনাইটেড। এক মৌসুমের জন্য তাকে ধারে ছাড়তে ইচ্ছুক ক্লাবটি, আসছে এমন খবরও। বর্তমান চুক্তিতে আরও ১২ মাস ওল্ড ট্রাফোর্ডে থাকার কথা রোনালদোর।

Tags: ইংল্যান্ডওল্ড ট্রাফোর্ডটেন হাগম্যান ইউনাইটেডম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

হালদা নদীতে একের পর এক মারা যাচ্ছে বিপন্ন প্রজাতির ডলফিন

Next Post

খাদ্যশস্য সংরক্ষণে কর্ণফুলীর তীরে নির্মাণ হচ্ছে স্টিল সাইলো

Next Post
কর্ণফুলীর তীরে স্টিল সাইলো নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যশস্য সংরক্ষণে কর্ণফুলীর তীরে নির্মাণ হচ্ছে স্টিল সাইলো

শিক্ষার্থীরা ছবি দেখছে, স্কুলে শিক্ষার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাই ভালোবেসে ডাকে ‘শেখ হাসিনার জান্নাত’ নামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT