চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ গোলের ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 04, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রেন্টফোর্ডের বিপক্ষে পিছিয়ে পড়লেও শেষ দিকে প্রত্যাবর্তন করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ব্যবধানটাই কমেছে কেবল। ৭ গোলের ম্যাচে স্বাগতিক দলটির কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে স্বাগতিক ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন কেভিন শেড। ইউয়ান উইসা করেন এক গোল। বাকি গোলটি এসেছে ইউনাইটেড ডিফেন্ডার লুক শ’র ভুলে। ইউনাইটেডের হয়ে গোল তিনটি করেন মাসুন মাউন্ড, আলেজান্দ্রো গারনাচো ও আমাদ।

ব্রেন্টফোর্ডের মাঠে আগে লিড পায় ম্যানচেস্টার। ১৪ মিনিটে মাউন্টের গোলে এগিয়ে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি। ২৭ মিনিটে লুক শ নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে স্বাগতিকরা। মিনিট ছয়েক পর ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন কেভিন শেড। ২-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর সমানে-সমান লড়াই করেছিল দুদল। ৭০ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ব্রেন্টফোর্ড। নিজের দ্বিতীয় গোলটি করেন কেভিন। চার মিনিট পর ব্যবধান বাড়ান ইউয়ান। ৪-১ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে উঠে ইউনাইটেড। ৮২ মিনিটে ব্যবধান কমান গারনাচো। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোলটি করেন আমাদ। শেষ অবধি ৪-৩ গোলে হেরে ফিরতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

Tags: কেভিনগারনাচোপ্রিমিয়ার লিগব্রেন্টফোর্ডম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় যে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

Next Post

সারাদেশে বাড়ছে ছোঁয়াচে স্ক্যাবিস রোগের সংক্রমণ

Next Post
স্ক্যাবিসের লক্ষণ দেখাচ্ছে একজনের ত্বক ও চুলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বাড়ছে ছোঁয়াচে স্ক্যাবিস রোগের সংক্রমণ

মানবিক করিডর দিয়ে মানুষ ও গবাদি পশু চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবিক করিডর আসলে কী, কতটা ঝুঁকিপূর্ণ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT