চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেডে রোনালদোর ৭ নম্বর জার্সি পাচ্ছেন যে আর্জেন্টাইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 24, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা উল্লাসে মেতে, রোনালদো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যান ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির প্রস্থানের পর তার ৭ নম্বর জার্সিটি দেয়া হয়নি কাউকে। এবার আইকনিক নম্বরটি হস্তান্তর করতে চলেছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। তা পেতে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ তারকা আলেজান্দ্রো গার্নাচো। খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমের।

ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে ৪৯ নম্বর জার্সি পরেন গার্নাচো। গতবছর এপ্রিলে প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে অভিষেক হয় তার। মৌসুমে ৩৬ ম্যাচে গোল করেছেন ৫টি করিয়েছেনও ৫টি। দুর্দান্ত পারফর্মে ঠাঁই পেয়েছেন ২০২৩ সালের গোল্ডের বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও। আর তাতেই আস্থা অর্জন করেছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগের। পুরস্কারস্বরূপ আগামী মৌসুমে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিতও পেয়েছেন গার্নাচো। সঙ্গে পেতে যাচ্ছেন আইকনিক ৭ নম্বর জার্সিও।

২০২৮ সাল পর্যন্ত গার্নাচোর সঙ্গে নতুন করে চুক্তিও বাড়িয়েছে ইউনাইটেডে। নতুন মৌসুমে তরুণ আর্জেন্টাইনকে ৭ নম্বর জার্সি দেয়া এটি একটি মাইলফলকও হবে। কারণ, ২০০৩ সালে পর্তুগিজ মহাতারকার পর প্রথম টিনএজার হিসেবে এই জার্সি পরার স্বাদ পাবেন গার্নাচো। রোনালদোর ছাড়াও জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহ্যাম পরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আইকনিক নম্বর সংবলিত জার্সিটি।

Tags: আল-নাসেরগার্নাচোটেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

কারাগারে বসেই ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সংগঠনের পরিকল্পনা

Next Post

টাইটানিকের ধ্বংসস্থল যে কারণে এখনও বিপজ্জনক জায়গা

Next Post
টাইটানিকের ধ্বংসস্থল প্রদর্শনী, দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইটানিকের ধ্বংসস্থল যে কারণে এখনও বিপজ্জনক জায়গা

অচেতন অবস্থায় মৃতদেহের পা দেখা যাচ্ছে, অন্ধকারে শোবার ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢালাই মিক্সার ওঠানোর কন্টেইনারসহ ক্রেন পড়ে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT