চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মিনিটে স্টোনস চমক, আবারও শীর্ষে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের মাঠ মলিনাক্স স্টেডিয়ামে আক্রমণের পসরা সাজিয়েছিল ম্যানচেস্টার সিটি। বল পজিশানও ৮০ শতাংশ ছিল সিটিজেনদের দখলে। কাজ হচ্ছিল না, প্রথমে পিছিয়ে পড়ে সমতায় শেষ হতে যাওয়ার আধা মিনিট আগে গোল করে জিতেছে ম্যানসিটি। ৮ ম্যাচ খেলে আবারও টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

খেলার শুরুতে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনের দিকে ম্যানচেস্টার সিটি বল চাপালেও প্রথম গোলটা খেয়ে যায় সিটি। সপ্তম মিনিটে উলভসের রাইট উইংয়ের আক্রমণে নেলসন সেমেওদোর ক্রসে লেফট উইং থেকে গোল করেন সেন্টার ফরোয়ার্ড জার্গেন লারসন। পরের মিনিটে ১-০তে পিছিয়ে পড়া সিটির গোল ঠেকিয়ে দেন জোসে পেড্রো।

কাউন্টার অ্যাটাকে ১৯ মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ আসে উলভসের কাছে, তবে সিটির সিটিজেনদের গোলরক্ষক এডেরসন মার্কেজের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় তারা। এরপর সিটি বেশকিছু আক্রমণ করলেও গোল আসছিল না।

তবে ৩৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন মিডফিল্ডার জোকসো ভার্ডিওল, চোখ জুড়ানো গোলে ১-১ সমতায় ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা। গোলের আগে-পরেও উলভারহ্যাম্পটনের রক্ষণকে একটানা নাচিয়েছেন জেরোমি ডকু-স্যাভিনহোরা। তবে কোনো দল আর কোনো গোল না পাওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে ম্যানচেস্টার সিটি। ৬০ মিনিটের সময় উলভসের কাছে বল ছিল মাত্র ২১ শতাংশ, তবে বারবার আক্রমণ করলেও গোলের দেখা পায়নি দলটি।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ম্যানচেস্টার সিটি ম্যাচে আসার চেষ্টা করলেও উলভসের রক্ষণ সেটা হচ্ছিল না। একটা সময় মনে হচ্ছিল পয়েন্ট হারাবে গার্দিওলার শিষ্যরা। তবে সেটা হয়নি, নির্ধারিত সময়ের শেষে যোগ করা হয় অতিরিক্ত ৫ মিনিট। যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে গোল করেন জন স্টোনস, জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

Tags: উলভারহ্যাম্পটনগার্দিওলাভার্ডিওলম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসস্টোনস
Previous Post

চাল আমদানিতে শুল্ক কমালো এনবিআর

Next Post

আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে আনন্দে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সাউথ আফ্রিকাকে হারিয়ে উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT