চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রমণাত্মক মন্ত্রে জয়ে শুরু গার্দিওলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 08, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রিটিশ ফুটবল কোচ গার্দিওলা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্লিং হালান্ডের জোড়া সাফল্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে ম্যানচেস্টার সিটি। জয়ের পর সন্তুষ্টির কথা বলেছেন কোচ পেপ গার্দিওলা।

‘গত দুই বছর আমরা এখানে জিততে পারিনি, এটা সবসময়ই কঠিন জায়গা, সব লিগে প্রথম অ্যাওয়ে ম্যাচ কঠিন। আমরা সব জায়গায় ব্যতিক্রমী পারফরম্যান্স করি। আমরা নিখুঁত ছিলাম। জেতার জন্য অনেকবেশি আক্রমণাত্মক ছিলাম।’

গত ৩০ জুলাই ম্যানসিটিকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে লিভারপুল। ম্যানসিটি কোচ সেদিনের কথাও বলেছেন, ‘লিভারপুলের বিপক্ষে আমরা আসলেই বাজে খেলেছিলাম।’

ডিফেন্ডার কাইল ওয়াকার ওয়েস্ট হ্যামের বিপক্ষে এদিন ম্যানসিটির হয়ে নিজের সেরা ম্যাচটি খেলেছেন বলে দাবি গার্দিওলার, ‘কাইল ওয়াকার ব্যতিক্রমী ছিল। হয়তো এটি তার খেলাগুলোর মধ্যে সেরা ম্যাচের একটি ছিল। শুধু রক্ষণাত্মক নয়, সে সবকিছুতেই ভূমিকা রাখছিল।’

ইলকাই গুন্ডোয়ানের প্রশংসা করতেও ভোলেননি গার্দিওলা। দ্বিতীয়ার্ধে পরিষ্কার একটি গোলের সুযোগ নষ্ট করলেও কোচের কণ্ঠে ঝরেনি আক্ষেপ। বরং তার দুটি গোলে সিটি প্রিমিয়ার লিগ জিতেছে, স্মরণ করিয়ে দিয়েছেন সেটিই।

‘সে সবসময় ভালো খেলে। খেলাটা পুরোপুরি বোঝে। সবসময় খেলতে চায়। তার একটি বিশেষ গুণ রয়েছে, গোলের লক্ষ্যে সামনে দৌড়ে যায়। ইলকাই গুন্ডোয়ান আমার জন্য, লকার রুমের ভারসাম্যের জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন।’

Tags: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওয়াকারওয়েস্ট হ্যামগার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

রোনালদোদের আত্মবিশ্বাসের অভাবকে দুষছেন কোচ

Next Post

দুই রোহিঙ্গা গ্রুপের সংঘর্ষে নিহত ১

Next Post
চ্যানেল আই অনলাইন: ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই রোহিঙ্গা গ্রুপের সংঘর্ষে নিহত ১

বাইডেন ও রজার ওয়াটার্সের ছবি, রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

'যুদ্ধের আগুনে ঘি ঢালছেন বাইডেন', বললেন 'পিংক ফ্লয়েড'র রজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT