চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামকে হারিয়ে ‘সতর্ক’ হতে বলছেন আর্তেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 পূর্বাহ্ন 29, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আতলেতা সতর্কতা প্রকাশ করছেন, টটেনহ্যাম ম্যাচের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগ শিরোপার দৌড়ে আর্সেনালের শেষ সময়ে টটেনহ্যাম হটস্পারের ম্যাচকেই ধরা হচ্ছিল গুরুত্বপূর্ণ হিসেবে। টটেনহ্যাম পরীক্ষায় পাস করেছে মিকেল আর্তেতা বাহিনী। তবে শিরোপা জয়ের দৌড়ে গানারদের পরের তিনটি ম্যাচও বেশ গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সঙ্গে শিরোপা জয়ের লড়াইয়ে থাকা দলটির সামনেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষায়, মনে করছেন স্পেনিয়ার্ড কোচ। দলকেও করেছেন সতর্ক।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে আর্সেনাল। চেলসি ম্যাচের দারুণ ফর্ম টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও টেনে এনে প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর গোলরক্ষকের ভুলে গোল হজমের পর শেষদিকে তাদের জালে বল যায় আরেকবার। শেষপর্যন্ত অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

গত মৌসুমে ম্যানসিটির দুর্দান্ত পারফরম্যান্সে শেষপর্যন্ত শিরোপা জেতা হয়নি আর্সেনালের। এবারও সেই সিটি থেকে কেবল এক পয়েন্টে এগিয়ে আর্সেনাল। ৩৫ ম্যাচে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৭৯, আর এক ম্যাচ বেশি খেলা আর্তেতা বাহিনীর ৮০ পয়েন্ট। ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল, ৬৭ পয়েন্ট নিয়ে চারে রয়েছে অ্যাস্টন ভিলা।

এমন বাস্তবতায় টটেনহ্যামের বিপক্ষে হারলেই বিপদ হতে পারত আর্সেনালের। ম্যাচ শেষে ৪২ বর্ষী আর্তেতা বলেছেন, ‘শেষপর্যন্ত শিরোপা জয় প্রতিটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই হতে চলেছে। এই ম্যাচে তারা যদি শেষ মিনিটে গোলটি করে ৩-৩ সমতায় শেষ করত, তাহলে আমরা লিগ জেতার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যেতাম।’

‘পয়েন্ট টেবিলে মার্জিন খুবই ছোট। এই মুহূর্তে নিজেদের দূরে সরে গেলে চলবে না। আমরা আরও ভালো করতে চাই। উন্নতির জায়গা আছে, বোর্নমাউথের বিপক্ষে ম্যাচটি সত্যিই আমাদের কঠিন হতে চলেছে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

Tags: আর্তেতাআর্সেনালগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

গ্রেপ্তার আতঙ্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী

Next Post

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন একজন মহিলা, অন্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় গম চাষে কৃষকের আগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT