চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ের রেকর্ড ম্যানচেস্টার সিটির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দল চ্যাম্পিয়নশিপ ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর ধরে মাঠের পারফরম্যান্সে অন্যতম সফল দল ম্যানচেস্টার সিটির সম্প্রতি দিন ভালো যাচ্ছে না। সবশেষ ১০ ম্যাচে কেবল এক ম্যাচে জিতেছে পেপ গার্দিওলার দল। সময় খারাপ গেলেও গত অর্থবছরে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ক্লাবটি।

গত অর্থবছরে (১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত) প্রিমিয়ার লিগের রেকর্ড ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড আয় করেছে ম্যানচেস্টার সিটি। এর আগের অর্থবছরে ৭১ কোটি ২৮ লাখ পাউন্ড আয় করেছিল দলটি। বিবৃতিতে ম্যানসিটি জানিয়েছে বিষয়টি।

গত মৌসুমে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ জয় করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। এতে ক্লাবের আয় ২২ লাখ পাউন্ড বৃদ্ধি পায়।

সিটির এই লাভের যাত্রাটা চলছে ২০১৪-১৫ থেকে (কোভিড মহামারির ২০১৯-২০ মৌসুম বাদে)। গত অর্থবছরে নিজেদের রেকর্ড আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে খেলোয়াড় ও কর্মীদের বেতনখাতে ব্যয় কমার বিষয়টি। বেতনবাবদ এই সময়ে সিটির ব্যয় এক কোটি তিন লাখ পাউন্ড কমে হয়েছে ৪১ কোটি ২৬ লাখ পাউন্ড। ফলে কর দেয়ার আগে তাদের লভ্যাংশ দাঁড়িয়েছে ৭ কোটি ৩৮ লাখ পাউন্ডে।

গত কয়েক বছরে আকাশছোঁয়া সাফল্য পাওয়া ক্লাবটির এবার মাঠে সময়টা ভালো কাটছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে জিতেছে মাত্র একটি, হেরেছে সাতটি, ড্র করেছে দুটি। প্রিমিয়ার লিগের টেবিলে নেমে গেছে চতুর্থ স্থানে। চ্যাম্পিয়ন্স লিগে নেমেছে ২২ নম্বরে।

Tags: আয়গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

আল্লু অর্জুনের গ্রেপ্তার ও জামিন নিয়ে নাটকীয় মোড়

Next Post

‘সব দোষ কী করে একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল!’

Next Post
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'সব দোষ কী করে একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল!'

অর্থ উপদেষ্টার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর সময় জানালেন অর্থ উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT