চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের জোড়া গোলে ইতিহাসের এক ম্যাচ দূরে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 15, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির খেলোয়াড় জোড়া গোলের জন্য শট নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল থেকে এক ম্যাচ ও এক পয়েন্ট পিছিয়ে টটেনহ্যাম হটস্পারের স্টেডিয়ামে নেমেছিল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ স্পারদের মাঠ ছিল বড় শঙ্কার কারণ! সব উড়িয়ে ২-০ গোলের জয়ে ফিরে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি। দুটি গোলই করেছেন গোলমেশিন আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে শিরোপা জেতার রেকর্ড থেকে এক জয় দূরে এখন পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে গোলশূন্য ড্র রেখে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে সহজ সুযোগ কাজে লাগিয়ে সিটিজেনদের ১-০ গোলে এগিয়ে দেন হালান্ড। পরে যোগ করা সময়ে, ৯১ মিনিটে জেরোমি ডকুকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন নরওয়ে তারকা। যেটি মৌসুমে তার ২৭তম গোল।

সিটিজেনদের জয়ের রাতে আর্সেনালের শিরোপার স্বপ্ন আরও ফিকে হয়ে গেছে, জয় ছাড়া অন্যকিছু চিন্তার অবকাশ নেই দলটির। মৌসুমের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জিতেও সিটির হার বা ড্র, গোলপার্থক্য, অ্যাওয়ে গোল এবং কার্ডসহ নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে গানারদের। ৩৭ রাউন্ড খেলা ম্যানসিটির পয়েন্ট ৮৮, শীর্ষে তাদের অবস্থান। সমান ম্যাচ খেলা আর্সেনালের দুই পয়েন্ট কম ৮৬, তাদের অবস্থান দুইয়ে।

টটেনহ্যাম ঘরের মাঠে হেরে টেবিলের একধাপ উপরে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। তাতে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আপাতত থাকছে না। ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে। টেবিলের সেরা চার নিশ্চিত হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে অ্যাস্টন ভিলা। সবশেষে ৪১ বছর আগে ইউরোপসেরাদের লিগে খেলেছিল বর্তমানে উনাই এমেরির দল।

এডারসন মার্কেজের পরিবর্তে গোলকিপিং করতে নেমে ম্যাচজয়ী দুটি সেভ দিয়েছেন ওর্তেগা মোরেইরা। প্রথমার্ধেও বেন্টাঙ্কুরের দারুণ প্রচেষ্টা রুখে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এডারসন। খেলার প্রায় শেষদিকে ম্যানুয়েল আকেঞ্জির ভুলে ওর্তেগাকে একা পেয়েও গোল করতে পারেননি সন হিউন মিন।

১৯মে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলে এবারের আসর শেষ করবে গত আসরে ট্রেবলজয়ী পেপ গার্দিওলার দল। আর্সেনাল ড্র বা হারলে সিটিজেনদের জয়ের উৎসব শুরু হবে আগেই। আর আর্সেনাল যদি শেষ ম্যাচ জেতে তাহলে আসরের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে।

Tags: অ্যাস্টন ভিলাআর্সেনালইপিএলএডারসনএভারটনগার্দিওলাটটেনহ্যামডি ব্রুইনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

সাড়ে ৫ মাস পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

Next Post

মারা গেছেন নোবেলজয়ী সাহিত্যিক এলিস মুনরো

Next Post
নোবেলজয়ী সাহিত্যিক এলিস মুনরোর কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন নোবেলজয়ী সাহিত্যিক এলিস মুনরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা বহিষ্কার, ছবি চারজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT