চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন জুয়া খেলা নিয়ে সালিশি বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
8:42 পূর্বাহ্ন 05, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, টাঙ্গাইল
A A
পথে হাঁটছেন একজন ব্যক্তি, পাশে ফুলের বাগান ও ফুটপাথ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে অনলাইনে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের সালিশি বৈঠকে মুসলিম (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের বাবাসহ আহত হয়েছে আরও পাঁচজন। নিহত মুসলিম মাটিকাটা গ্রামের জোহেরের ছেলে।

শুক্রবার বিকেলে উপজেলার মাটিকাটা এলাকার নিকরাইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রিজপাড়ে এ ঘটনা ঘটে। এসময় হত্যায় জড়িত থাকার অভিযোগে হালিম নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, মাটিকাটা গ্রামের রাকিব ও সুজনের ভাগিনার সাথে অনলাইন জুয়ার ডিলার নয়নের জুয়ার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে আজ বিকেলে মাটিকাটা ব্রিজপাড়ে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বৈঠককারীরা অনলাইনে জুয়া খেলার বিষয়টি বুঝতে না পারলে মুসলিম তাদের বিস্তারিত জানায়। এতেই ক্ষিপ্ত হয়ে রাকিব ও সুজন তার বন্ধুদের ফোন করে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মুসলিমের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় মুসলিমের স্বজনরা বাধা দিতে গেলে তাদের উপরেও হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহতের বাবাসহ আহত হয় আরও ৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুসলিম মারা যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হালিম নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ অন্য জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tags: অনলাইনে জুয়া খেলাকুপিয়ে হত্যাটাঙ্গাইলের ভূঞাপুর
Previous Post

কিউই মেয়েদের কাছে পাত্তাই পেল না ভারত

Next Post

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

Next Post
ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে নিহত মাওবাদী সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT