চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির ৮ গোল ‘হজম’ হচ্ছে না সালফোর্ড কোচের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলোয়াড়দের আলোচনা করছে কোচ ও খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময় পর ছন্দে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয় পেয়েছে পেপ গার্দিওলার দল। ধারাবাহিকতায় ফেরা সিটির ভয়ঙ্কর রূপ দেখেছে এফএ কাপের চতুর্থ স্তরের সালফোর্ড সিটি। টানা ছয় ম্যাচে কোনো গোল হজম না দলটি এক ম্যাচে জালে জড়াতে দেখেছে আট গোল। যা মেনে নিতে পারছেন না কোচ কার্ল রবিনসন।

এফএ কাপে রোববার রাতে তৃতীয় রাউন্ডে ম্যানসিটির কাছে ৮-০তে হেরেছে সালফোর্ড সিটি। ম্যাচে ৬২ থেকে ৮১-এই ১৯ মিনিটে দুর্দান্ত হ্যাটট্রিক করেন ২২ বর্ষী মিডিফিল্ডার জেমস ম্যাকাটি। এটি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন জেরেমি ডকু। একবার করে জালের দেখা পেয়েছেন জ্যাক গ্রিলিশ, ডিবিন মুবামা, নিকো ও’রেইলী।

আগের ছয় ম্যাচে সালফোর্ডের জালে কেউই বল পাঠাতে পারেনি। কিন্তু এ ম্যাচে সিটিজেনদের কাছ থেকে আট হজম করতে হয়েছে। সে প্রসঙ্গে রবিনসন বলেছেন, ‘আমি তো খেলোয়াড়দের বলেছি, কেউ যদি আমাকে বলত যে, সাত ম্যাচ আট গোল হজম করো সেটা মেনে নিতাম। কিন্তু এক ম্যাচেই ৮ গোল হজম করে ফেলাটা মানতে পারছি না।’

সালফোর্ড কোচের মুখে শোনা গেছে কিংবদন্তি গার্দিওলার দলের প্রশংসাও। বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি-পেপ কখনো কাউকে অসম্মান করে না। আজ তারা দেখিয়েছে, কেন তারা সিটি, কেন তারা এ পর্যায়ে।’

ম্যানচেস্টার সিটি ছাড়াও এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। চেলসি ৫-০ গোলে হারিয়েছে মোরেকাম্বেকে, অ্যাকরিংটনের বিপক্ষে লিভারপুলের জয় ৪-০ ব্যবধানে।

Tags: এফএ কাপগার্দিওলাম্যানসিটিরবিনসনলিড স্পোর্টসসালফোর্ড সিটি
Previous Post

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন কংগ্রেস নেতা

Next Post

‘বিডিআর বিদ্রোহ নয়, ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড’

Next Post
রাজনৈতিক প্রতিবাদে অংশগ্রহণকারী ব্যক্তিরা মাইক্রোফোন হাতে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিডিআর বিদ্রোহ নয়, ভারতের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ড’

শিক্ষার্থীরা জবি ক্যাম্পাসে গণঅনশন করছে, দাবি সেনাবাহিনী হস্তান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিতে শিক্ষার্থীদের গণঅনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT