চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে দাঁড়াতেই দিলো না ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 01, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City player celebrating after scoring a goal in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা দারুণ করলেও ম্যানচেস্টার সিটির সামনে দাঁড়াতে পারেনি লিভারপুল। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি। এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার দৌঁড়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো পেপ গার্দিওলার দল।

শনিবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটিতে ইয়ূর্গেন ক্লপের দলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন হুলিয়ান আলভারেজ, কেভিন ডি ব্রুইনা, গুন্দুগান ও জ্যাক গ্রিলিশ। অলরেডসদের একমাত্র গোলটি করেছেন মোহাম্মেদ সালাহ।

ইতিহাদ স্টেডিয়ামে বড় জয়ে আর্সেনাল থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে ম্যানসিটি। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি। সমান ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে ছয়ে লিভারপুল।

ম্যাচটিতে প্রিমিয়ার লিগের কোচ হিসেবে ঘরের মাঠে সবচেয়ে দ্রুততম শততম জয়ের রেকর্ড গড়েছেন গার্দিওলা। ১২৮ ম্যাচে মাইলফলকটি স্পর্শ করেন সিটি বস। আগের দ্রুততম ছিল ১৩৯ ম্যাচে আর্সেন ভেঙ্গারের।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সিটির জার্সিতে ছিলেন না আর্লিং হালান্ড। তবে নওরয়ে তারকার অভাব বুঝতে দেননি আলভারেজ-ডি ব্রুইনারা। শুরু থেকেই চাপে রেখেছিল লিভারপুলকে। একাদশ মিনিটে সুযোগ আসলে তা হাতছাড়া হয়। তবে ১৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। জটার বাড়ানো বলকে জালে পাঠান সালাহ।

১০ মিনিট পরেই সমতায় ফেরে সিটি। গ্রিলিশের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এরপর ১-১ সমতাতে বিরতিতে যায় দুইদল।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড পায় সিটি। ৪৬ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডি ব্রুইনা। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান গুন্দুগান। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন গ্রিলিশ। এরপর কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে সিটির বড় জয়ে।

Tags: আলভারেজক্লপগার্দিওলাগ্রিলিশডি ব্রুইনাপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহ
Previous Post

ভুল করলে শুধরে দিন, তবুও বকা দিবেন না: হিরো আলম

Next Post

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা-স্বাস্থ্যে সফলতা অর্জন করতে হবে: আখতারুজ্জামান

Next Post
শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে আলোচনা সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা-স্বাস্থ্যে সফলতা অর্জন করতে হবে: আখতারুজ্জামান

বিএনপি নেতা সরকারের বিরুদ্ধে কথা বলছে, গ্রেপ্তার-নির্যাতনের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের বিরুদ্ধে যারাই কথা বলছে, তাদেরই গ্রেপ্তার-নির্যাতন: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT