চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের জোড়া গোল, জিতে আর্সেনালের আরও কাছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচ জিতে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্রিস্টাল প্যালেস। তবে ঘরের মাঠের সেই সুবিধা কাজে লাগেনি প্যালেসের। আর্লিং হালান্ডের জোড়া গোল এবং ফিল ফোডেনের এক গোলে ৩-০ ব্যবধানে হেরেছে ক্রিস্টাল প্যালেস। এ জয়ে টেবিল টপার আর্সেনালের আরও কাছে ম্যানসিটি।

১৬ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটির গোলমেশিন এদিনও দুই গোল করেছেন। ম্যাচের প্রথম গোলের পর শেষদিকে পেনাল্টিতে আরও এক গোলের দেখা পান নরওয়ের তারকা। এ নিয়ে ১৬ ম্যাচে ১৭ গোল করলেন হালান্ড। ১১ গোল নিয়ে দুইয়ে আছেন ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগো এবং ৭ গোল নিয়ে তিনে ড্যানি ওয়েলব্যাক।

ক্রিস্টাল প্যালেসের সেলহার্স্ট পার্কে বল দখলের লড়াইয়ে আধিক্য ছিল পেপ গার্দিওলার শিষ্যদের। বিরতিতে যাওয়ার ঠিক চার মিনিট আগে গোলের দেখা পায় ম্যানসিটি। ৪১ মিনিটে ম্যাথায়াস নুনেস দারুণ বল সাপ্লাই দেন, সেখান থেকে হেডে গোল করতে ভুল করেননি হালান্ড। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানসিটি।

বিরতির পর ৬৯ মিনিটে আরও এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এবার গোল করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। রাইট উইং দিয়ে আক্রমণে রায়ান সেরকি, ডি বক্সের আগে বল দেন ফোডেনকে। একটু এগিয়ে বাঁপায়ের জোরালো শট নেন ফোডেন, ২-০ গোলে এগিয়ে যায় সিটি।

নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক চার মিনিট আগে নামেন স্যাভিনহো। ৮৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে নিয়ে যাওয়া বল ধরতে না পেরে প্যালেসের গোলকিপার স্যাভিনহোর পা টেনে ধরেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সেখান থেকে আরও এক গোল করেন হালান্ড, ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে শেষ করে সিটি।

১৬ ম্যাচ শেষে ১১ জয়, এক ড্র এবং চার হারে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই সিটি। সমান সংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।

Tags: আর্সেনালইপিএলপ্যালেসফোডেনম্যানসিটিলিড স্পোর্টসস্যাভিনহোহালান্ড
Previous Post

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

Next Post

প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ভারত

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভরা, মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল ভারত

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, আশ্বাস তিন উপদেষ্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, আশ্বাস তিন উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT