চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থকে হ্যাটট্রিকের সুযোগ দেয়া হালান্ডে চটেছেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 07, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City খেলোয়াড়রা মাঠে, একজন অন্যজনের পাশে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শেষদিকে পেনাল্টি পায় ম্যানচেস্টার সিটি। তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের পেনাল্টি নেয়ার কথা থাকলেও হ্যাটট্রিক পেতে সতীর্থ ইলকাই গুন্ডোয়ানকে বল এগিয়ে দেন হালান্ড। স্পট কিক থেকে গোল তুলতে ব্যর্থ হন সিটি অধিনায়ক। তাতে হালান্ডের উপর বেশ চটেছেন কোচ পেপ গার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় তুলেছে ম্যানসিটি। প্রথমার্ধে গুন্ডোয়ানের জোড়া গোলে এগিয়ে গেলেও শেষদিকে ব্যবধান কমায় লিডস।

ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ম্যানসিটি। সুবাদে ১৯ ও ২৭ মিনিটে গোল করেন মিডফিল্ডার গুন্ডোয়ান। আসে হ্যাটট্রিকের সুযোগ। যে কারণে নিজে শট না নিয়ে পেনাল্টি অধিনায়কের জন্য ছাড়েন হালান্ড। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত গার্দিওলা বলেছেন, ‘পেনাল্টি যার নেয়ার কথা, তাকেই নিতে হবে।’

৫২ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘‘গুন্ডো গোল পেলে সবাই বলত, ‘ঠিক আছে, হ্যাটট্রিক, ওয়েল ডান।’ কিন্তু পেশাদারিত্বের দিক থেকে চিন্তা করলে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর কোনো অবস্থাতেই এমন সিদ্ধান্ত নেয়া উচিত নয়।’’

পেনাল্টি নেয়ার আগে অবশ্য শঙ্কায় ছিলেন ৩২ বর্ষী মিডফিল্ডার গুন্ডোয়ান। দুই গোল পাওয়ায় আত্মবিশ্বাসী থাকলেও শেষপর্যন্ত আরেকবার জালের দেখা পাননি। ম্যাচ শেষে তার কথাতেই উঠে আসে গার্দিওলার চটার বিষটি। বলেছেন, ‘প্রথমে তিনি(গার্দিওলা) হালান্ডকে দেখিয়েছেন যে তিনি বেশ ক্ষিপ্ত এবং পরে তা আমাকে দেখিয়েছেন।’

পেনাল্টি শটের ব্যাপারে গুন্ডোয়ান বলেছেন, ‘যে মুহূর্তে আর্লিং বলটি ধরল, নিশ্চিত ছিলাম সে নিজেই শট নেবে, কিন্তু সে তাকিয়ে ছিল আমার দিকে। তখন নিশ্চিত হতে পারছিলাম না যে আমাকে বল দেয়া হবে। কয়েকবার চেক করে বিষয়টি নিশ্চিত হই। তবে আমিও আত্মবিশ্বাসী ছিলাম।’

সেই গোলটি না হলেও প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানসিটি। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গার্দিওলার দল। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।

পেনাল্টির ঘটনা নিয়ে বিরক্ত হলেও ম্যাচে দুর্দান্ত ছিল গার্দিওলার দল। কোচ তাই বলেছেন, ‘পারফরম্যান্স দুর্দান্ত ছিল। আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এমনটাও হতে পারত হালান্ড পেনাল্টি মিস করেছে। হয়তো গুন্ডোয়ান গোল করতে পারত। তবে তখন আমরা ২-০তে এগিয়ে ছিলাম। নিয়মিত পেনাল্টি নেয় কে? আর্লিং।’

ক্ষুব্ধ বলেও হালান্ডের প্রশংসা করেছেন পেপ, ‘দ্বিতীয় বিষয় হল, মানুষ হিসেবে আর্লিং এমনই। সে অবিশ্বাস্য, সবসময় গোল পেতে চেষ্টা করে। সঙ্গে তার কাছে দল ও সতীর্থরাও গুরুত্বপূর্ণ। এই ম্যাচে তার গোল করার সুযোগ ছিল, কিন্তু গোল করতে না পারলেও সে দারুণ খেলেছে। ইংল্যান্ডের ফুটবলে ২-০ ব্যবধান তেমন কিছুই নয়। আমার চাওয়া সে যেন নিয়মিত পেনাল্টি নেয়। কারণ এ ব্যাপারে সে বিশেষজ্ঞ।’

Tags: ইপিএলগার্দিওলাগুন্ডোয়ানপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলিডসহালান্ড
Previous Post

ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, প্রতিবেদন ১১ জুন

Next Post

ভিডিও কলে এসে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের আত্মহত্যা

Next Post
চ্যানেল আই অনলাইন স্টেডিয়াম ড্রেসিংরুমের প্রবেশদ্বার, বাংলাদেশি সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও কলে এসে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের আত্মহত্যা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কথা অধিকারের কথা বললে ডিজিটাল আইনে মামলা দেয়: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT