চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল করিয়ে রেকর্ড ব্রাজিলীয় গোলরক্ষকের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের জাল অক্ষুণ্ণ রাখা গোলরক্ষকের আসল কাজ হলেও গোল করে বা সতীর্থদের দিয়ে গোল করিয়েও মাঝে মাঝে অবদান রাখতে দেখা যায় পোস্টপ্রহরীদের। ফুটবলে এমন দারুণ মুহূর্তের ঘটনা অবশ্য খুব বেশি দেখাও যায় না। ম্যানচেস্টার সিটি তারকা এডেরসন সেই রেকর্ডই গড়েছেন সতীর্থদের দিয়ে গোল করিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন ব্রাজিলীয় তারকা।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-০তে জিতেছে সিটি। সিটির মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমোউস নিজের দ্বিতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটি গোলরক্ষক এডেরসন।

নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে মারমোউস প্রথম গোলটি করেন। সেই গোলে মূল অবদান ছিল এডেরসনের। নিজেদের বক্স থেকে বেশ বাইরে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। বল নিয়ে নিউক্যাসল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ভাসানো শটে গোল করেন মারমোউস। বল জালে জড়াতে ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডেরসনের সঙ্গে। সিটি খেলোয়াড়রা লিড নেয়ার মূল কৃতিত্ব দিয়েছেন তাকে।

🩵 @OmarMarmoush‘s first goal for City! pic.twitter.com/kYEXLu9bcx

— Manchester City (@ManCity) February 15, 2025

এর মাধ্যমে ইপিএলে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ছয়টি গোলে অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটি তারকা। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ৫ গোলে সহায়তার রেকর্ড ছিল পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডেরসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।

Tags: ইপিএলএডারসননিউক্যাসলমারমুশম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

বান্দরবানে সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলেন ঘরছাড়া গ্রামবাসী

Next Post

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

Next Post
ফজলে করিমকে কারাগারে পাঠানোর জন্য পুলিশ সদস্যরা escort করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প কেন সৌদি আরবে পুতিনের সাথে দেখা করার কথা বললেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT