চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছরের ‘বিরতিতে’ যাবেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 29, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা, স্প্যানিশ ফুটবল কোচ, গভীর চিন্তায়, অনুশীলন বা ম্যাচের আগে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমটা একদমই ভালো কাটেনি ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে তার দল, চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্লে-অফ থেকে বাদ পড়েছে, এমনকি সুবিধা করতে পারেনি ফিফা ক্লাব বিশ্বকাপেও। কাতালুনিয়ার এই কোচ জানিয়েছেন, ম্যানসিটিতে বর্তমান মেয়াদ শেষে কোচিং ক্যারিয়ারে নেবেন লম্বা বিরতি। সেই বিরতি হতে পারে ১৫ বছর পর্যন্ত।

সিটিতে গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। এখনও নির্দিষ্ট করে বলেননি ঠিক কবে তিনি ক্লাব ছাড়বেন। তবে জানিয়েছেন, তার বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। ইউরোপের গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি জানি, ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষে আমি বিরতি নেব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বলা ভালো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। জানি না, কত দিনের বিরতি নেব। এটা এক, দুই, তিন এমনকি ১৫ বছরেরও হতে পারে। কারণ আমার থামা দরকার। নিজের দিকে, শরীরের দিকে ফিরে তাকানো উচিত।’

ম্যানসিটির ইতিহাসে সবচেয়ে সফল এই কোচ ক্লাবটির হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। যার মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ। তবে গার্দিওলার জন্য গত মৌসুমটা ছিল বেশ কঠিন। দায়িত্ব নেয়ার পর থেকে প্রথমবার সিটিকে কোনো শিরোপা এনে দিতে পারেননি তিনি।

৫৪ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘‘আমি গত চার-পাঁচ মাস ধরে প্রতিটি অ্যাওয়ে স্টেডিয়ামে দর্শকদের মুখে শুনেছি, ‘তোমাকে সকালে বরখাস্ত করা হবে, তোমাকে ছাঁটাই করবে।’ অন্য কোনো পেশায়- যেমন স্থপতি, শিক্ষক, ডাক্তার কিংবা সাংবাদিক- ৬০ হাজার মানুষ কখনও একসঙ্গে চায় না যে আপনি চাকরি হারান।’

গার্দিওলা বিশ্বাস আবারও ঘুরে দাঁড়াবে ম্যানসিটি, ‘এ বছর অনেক খেলোয়াড় চোটে ছিল, তবে আমি মনে করি, এটা পরবর্তী পাঁচ বা দশ বছরের জন্য খুবই ইতিবাচক হবে। আগামী মৌসুমে আমরা আরও ভালো করবো।’

ম্যানসিটির দায়িত্ব শেষে কাতালুনিয়ায় ফিরবেন গার্দিওলা। যেখানে তার পরিবার থাকেন। তাই পরিবারের সঙ্গে থেকে বার্সার ডাগ আউটেও দাঁড়ানোর সুযোগ থাকবে তার সামনে। কিন্তু গার্দিওলা জানিয়ে দিয়েছেন বার্সার কোচ আর হবেন না। এমনকি বার্সার প্রেসিডেন্ট হওয়ার জন্যও কখনও লড়বেন না।

বার্সেলোনা ও বায়ার্নের পর ম্যানসিটির দায়িত্ব নেয়া গার্দিওলা বলেছেন, ‘এই অধ্যায় (বার্সা) শেষ, চিরদিনের জন্য। ওটা দারুণ একটা অধ্যায়, অতি চমৎকার। কিন্তু শেষ। আর বার্সার প্রেসিডেন্ট হওয়ার মতো অতো যোগ্য আমি নই।’

Tags: ইপিএলগার্দিওলাবার্সেলোনাম্যানসিটিলিড স্পোর্টসস্পেন
Previous Post

বর্তমানে যে গান ট্রেন্ডিংয়ে শীর্ষে

Next Post

এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

Next Post
বাংলাফ্যাক্টের প্রতিবেদনে স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি ও এআই ভিডিও সম্পর্কিত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই ভিডিও দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো, মানচিত্রসহ সবুজ রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT