চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পর ধারাবাহিক নির্মাণে মামুনুর রশীদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 05, মে 2024
in বিনোদন
A A
মামুনুর রশীদ ২৫ বছর পর ধারাবাহিক নির্মাণে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি নাটকের অন্যতম পথিকৃৎ মামুনুর রশীদ প্রায় ২৫ বছর পর ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। সর্বশেষ বিটিভি’র জন্য একটি নাটক লিখেছেন। পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন। তবে ধারাবাহিক পরিচালনা থেকে দূরে ছিলেন।

চ্যানেল আইয়ের উদ্যোগে কিংবদন্তী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবার নির্মাণে ফিরছেন। মামুনুর রশীদ জানালেন, জুন থেকে এই নতুন ধারাবাহিক ‘চরণ ছুঁয়ে যায়’র শুটিং হবে।

শিক্ষক, শিক্ষাব্যবস্থা, ছাত্র, অভিভাবকরাই হবে মামুনুর রশীদের নতুন ধারাবাহিক নাটকের চরিত্র। তিনি বলেন, অনেকদিন ধরে ভাবছিলাম শিক্ষা ব্যবসা ও শিশুকিশোরদের বড় হওয়া এবং এখনকার বাস্তবতার নিরিখে ধারাবাহিক করার। সেই সঙ্গে গ্রামীণ প্রশাসন এবং স্থানীয় সরকারের আওয়াত স্কুল কলেজ কীভাবে পরিচালিত হয় এবং সংঘাত ও মানবিক বিপর্যয় সবকিছুই এই ধারাবাহিকে দেখানো হবে। প্রস্তাব দেয়ার পর চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে উৎসাহ দিয়ে বললেন, এমন সিরিয়াল অবশ্যই হওয়া উচিত। এখন চিত্রনাট্যের কাজ চলছে।

মামুনুর রশীদ জানান, তার নতুন ধারাবাহিকের এই ঘটনাগুলো চারপাশে ঘটছে, এতে করে বিভিন্ন সংকট তৈরি হচ্ছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, নাটক থিয়েটার যেটা করি না কেন শুধুই বিনোদন নয়। এর সঙ্গে মানুষের ভাবনার খোরাক জড়িত। আগে যখন একটি টিভি চ্যানেল ছিল নাটকে নানান ধরণের বার্তা থাকতো। এখন সেগুলো হারিয়ে গেছে। আমি এই নাটকে আধুনিক কালের বার্তাগুলো দেয়ার চেষ্টা করবো।

‘চরণ ছুঁয়ে যায়’ ধারাবাহিকে যারা অভিনয় করবেন প্রাথমিকভাবে ঠিক হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি। সেগুলো আগামীতে জানাবেন মামুনুর রশীদ। চলতি বছরেই এই নাটকটির চ্যানেল আই এর পর্দায় প্রচারিত হবে।

Tags: ধারাবাহিক নাটকমামুনুর রশীদলিড বিনোদন
Previous Post

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Next Post

সাকিবকে মিস করছে নাইট রাইডার্স প্রেমীরা

Next Post
Bangladeshi cricket players celebrating victory with trophy at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবকে মিস করছে নাইট রাইডার্স প্রেমীরা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপতথ্য রোধে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT