চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুল হকের উপস্থিতিতে আরও ২ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

রুমন রেজা by রুমন রেজা
3:18 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মামুনুল হকের উপস্থিতিতে একজন নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নারী কেলেংকারির ঘটনায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আরও দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলাটির চার্জশীটভুক্ত দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

এই মামলায় আদালতে এ পর্যন্ত তেরোজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অন্তত ত্রিশজন সাক্ষীর সাক্ষ্য  গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামি মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরুর আগে দুপুর বারোটায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর একে একে সাক্ষ্য দেন সোনারগাঁও থানায় কর্মরত তৎকালীন পুলিশ পরিদর্শক তবিদুর রহমান ও উপ-সহকারি পরিদর্শক রাকিবুল ইসলাম উজ্জ্বল। সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের নির্দেশে মামুনুল হককে পুনরায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়। আগামী ৩০ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে মামুনুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ৩০ এপ্রিল মামুনুল হককে আসামি করে সোনারগাঁও থানায় ধর্ষণ মামলা করেন।

Tags: ধর্ষণ মামলাহেফাজতে ইসলাম
Previous Post

আগে ‘বিউটি সার্কাস’ দেখুন, পরে অন্য ছবি দেখুন: জয়া আহসান

Next Post

রানির শেষকৃত্যে যোগ দেবেন শেখ হাসিনাসহ ৫শ’ বিদেশি অতিথি

Next Post
রানির শেষকৃত্যে আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির শেষকৃত্যে যোগ দেবেন শেখ হাসিনাসহ ৫শ’ বিদেশি অতিথি

আসামি পুলিশের সঙ্গে আদালত থেকে বের হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবী (সা.) সম্পর্কে ফেসবুকে ‘কটুক্তি’ করায় একজন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT