চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাড়া বাসা ছেড়ে ১০০ মিলিয়নের ম্যানশনে উঠবেন মামদানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিনেতা মামদানি নতুন বিলাসবহুল বাড়িতে উঠছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি ও তার পরিবার ম্যানহাটনের বিখ্যাত গ্রেসি ম্যানশনে উঠবেন। পরিবারের নিরাপত্তা ও শহরের ‘স্বল্পমূল্যে আবাসন নিশ্চিতকরণ’ এজেন্ডায় মনোযোগী হতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মামদানি লেখেন, আমার স্ত্রী রামা ও আমি সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারিতে গ্রেসি ম্যানশনে উঠবেন। আমাদের অ্যাস্টোরিয়ার বাসা বিশেষ স্মৃতিতে ভরপুর; তবে এই সিদ্ধান্তটি মূলত পরিবারের নিরাপত্তা এবং নিউইয়র্কবাসীর জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য।

জোহরান মামদানি তার পোস্টে লেখেন, আমরা আমাদের অ্যাস্টোরিয়ার সম্প্রদায়কে মিস করব। স্প্যানিশ, আরবি ও আরও বহু ভাষায় প্রাণবন্ত আলাপ, অ্যাডেনি চায়ের দোকান, সীফুড ও শাওয়ারমার ঘ্রাণ ভাসা রাস্তাগুলো। তবে শহরের জনগণের প্রতি আমার দায়িত্বই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

মামদানির অ্যাস্টোরিয়ার এক শয্যাবিশিষ্ট অ্যাপার্টমেন্টটির ভাড়া মাত্র ২ হাজার ৩০০ ডলার, যা ভর্তুকি প্রাপ্ত ‘রেন্ট-স্ট্যাবিলাইজড’ ব্যবস্থা। তার বার্ষিক আয় ১ লক্ষ ৪২ হাজার ডলার হওয়া সত্ত্বেও ভর্তুকিযুক্ত বাসায় থাকার কারণে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। অ্যাস্টোরিয়ার ৮০০ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টে হিট ও গরম পানিও ভাড়ার মধ্যে রয়েছে। ভবনটি ১৯২৯ সালে নির্মিত এবং লিফট থাকায় এলাকাটিতে তা বিরল সুবিধা।

অন্যদিকে, মেয়রদের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন নিউইয়র্কের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। ইস্ট নদীর মনোরম দৃশ্য, বড় ডাইনিং রুম, বিশেষ অতিথি আপ্যায়নের ঘর এবং পূর্ণ সময়ের শেফের সুবিধাসহ এটি বিলাসবহুল আবাসস্থল হিসেবে পরিচিত। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত কঠোর উঁচু দেয়াল, সিসিটিভি এবং সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা রয়েছে সেখানে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নিরাপত্তা ও সরকারি দায়িত্ব পালনের সুবিধার কারণেই প্রায় সব মেয়র শেষ পর্যন্ত গ্রেসি ম্যানশনে বসবাস করেন। জনসমাগম, সরকারি আয়োজন এবং নিরাপত্তা প্রটোকল পরিচালনার জন্য এটি সবচেয়ে উপযোগী স্থান হিসেবে বিবেচিত।

Tags: জোহরান মামদানি
Previous Post

জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Next Post

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ নির্বাচন কমিশন প্রতিনিধিদের

Next Post
নির্বাচন কমিশন প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ নির্বাচন কমিশন প্রতিনিধিদের

নরসিংদীতে পুলিশ ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে সংঘাত বন্ধে হবে কম্বিং অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT