চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগে রাজি মমতা ব্যানার্জি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই ভুক্তভোগী বিচার পাক। সাধারণ মানুষ বিচার পাক।

আনন্দবাজার জানিয়েছে, আরজি কর মেডিকেলে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনো উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। এই সমস্যা সমাধানে জুনিয়র চিকিৎসকের সঙ্গে রাজ্যের সচিবালয়ে বৃহস্পতিবার বৈঠক করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে দুই ঘণ্টা সচিবালয়ে অপেক্ষার পরও তার সঙ্গে বৈঠক করেননি চিকিৎসকরা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এটিতে (আন্দোলনে) রাজনৈতিক রঙ আছে। আন্দোলনের পেছনে যারা আছে তারা বিচার চায় না। তারা চেয়ার চায়। জনগণের স্বার্থে, আমি পদত্যাগে প্রস্তুত আছি। আমি তিলোত্তমার জন্য বিচার চাই। আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাক।

তিনি জানিয়েছেন, যেসব চিকিৎসক আন্দোলন করছেন তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। এছাড়া তিনদিন ধরে চেষ্টা করেও সমস্যা সমাধান করতে না পারায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি বলেন, আমরা তাদের ডেকেছিলাম। আমরা ভেবেছিলাম আজ সমাধান হয়ে যাবে। আমি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি।

বৈঠক করতে চিকিৎসকদের একটি দল সচিবালয়ের গেইট পর্যন্ত আসলেও তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেনি। মুখ্যমন্ত্রী বলেন, এরপরও আমরা তাদের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেব না। অনেক ধৈর্য ধরেছি। অনেক সময় ধৈর্য ধরতে হয়। অনেক গ্রুপের মধ্যে অনেকে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কিছু গ্রুপ অন্যদের থেকে নির্দেশনা পাচ্ছিল। আমাদের কাছে সব তথ্য আছে।

Tags: পদত্যাগপশ্চিমবঙ্গমমতা ব্যানার্জি
Previous Post

সাত অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Next Post

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন গ্রেপ্তার

Next Post
ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুলতলার সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT