চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 05, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

শক্তিমত্তায় তুলনামূলক পিছিয়ে থাকা দলের কাছে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে বেশখানিকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে শেষ মিনিটে গোল হজম করে ২-১ গোলে হারে লস ব্লাঙ্কোসরা। এ হারে জন্য নিজেকে দায়ী করছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।

শনিবার রাতে মায়োর্কার ঘরের মাঠে ৪২ মিনিটে মানু মোরলানেসের গোলে লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ৮৮ মিনিটে এডার মিলিতাওয়ের গোলে সমতায় ফেরে রিয়াল, তবে সেটা বেশক্ষন ধরে রাখতে পারেনি আরবেলোয়ার শিষ্যরা। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ভেদাত মুরিকির গোলে ২-১ ব্যবধানে জয় পায় মায়োর্কা।

ম্যাচ শেষে নিজেকে দোষী করে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আরবেলোয়া বলেছেন, ‘এ হার আমার, সম্পূর্ণই আমার। খেলোয়াড়দের কাছ থেকে আমার যা প্রয়োজন তা হলো, তারা যেন এখনই মঙ্গলবারের ম্যাচটি (চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে) নিয়ে ভাবতে শুরু করে। সিদ্ধান্তগুলো আমিই নেই এবং এ পরাজয়ের জন্য সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচই দায়ী।’

দুই দিন পর চ্যাম্পিয়ন লিগে হাইভোল্টেজ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে দলের খেলোয়াড়দের শুধু সেই ম্যাচ নিয়ে ভাবার আহ্বান জানালেন কোচ, ‘যখন তারা ড্রেসিংরুম থেকে বের হবে, তখন তাদের শুধু বায়ার্নের কথাই ভাবতে হবে।’

‘মৌসুম শুরুর আগের চেয়ে এখন আরও কঠিন হয়ে উঠেছে। আমাদের হাতে আটটি ম্যাচ বাকি আছে এবং লিগের অবস্থান যাই হোক না কেন, আমি খেলোয়াড়দের যেমনটা বলেছি, আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জয়লাভ করা। আজকের চেয়ে আমাদের আরও ভালো খেলতে হবে।’

লিগে ৩০ ম্যাচে ২২ জয় ৩ ড্র ও ৫ হারে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ২৫ জয় ১ ড্র ও ৪ হারে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল এবং ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Tags: আলভারো আরবেলোয়ামায়োর্কারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

Next Post

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

Next Post

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

হরমুজ প্রণালিতে ইরাকের জাহাজ চলাচলে ইরানের ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT